বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

দুর্গাপূজার ছবি তুলে অপোর ক্যাম্পেইনে জেতার সুযোগ স্মার্টওয়াচ ও ইয়ারবাড

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২০, ২০২৬ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

দুর্গাপূজা উপলক্ষে ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ শীর্ষক নতুন ক্যাম্পেইন চালু করেছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো। স্মার্টফোনে তোলা ছবির মাধ্যমে দুর্গাপূজার বর্ণিল সাজসজ্জা, আলোকসজ্জা, ঐতিহ্য ও আনন্দ তুলে ধরাই এ আয়োজনের উদ্দেশ্য।

ক্যাম্পেইনের মাধ্যমে দুর্গাপূজার উৎসবমুখর পরিবেশ, সাজানো প্যান্ডেল, প্রাণবন্ত আয়োজন, পরিবারের সঙ্গে কাটানো আনন্দঘন মুহূর্ত এবং ব্যবহারকারীদের নিজস্ব গল্প তুলে ধরার আহ্বান জানিয়েছে অপো। সৃজনশীলতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধন উদ্‌যাপনে নির্বাচিত কিছু ছবি নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মে প্রকাশ করবে প্রতিষ্ঠানটি।

ক্যাম্পেইনে রয়েছে তিনটি থিম—‘পূজা নাইট’, ‘পূজা কালার’ ও ‘ফ্যামিলি মোমেন্ট’। সন্ধ্যার পর আলোকিত পূজামণ্ডপ, উৎসবের প্রাণবন্ত রং কিংবা প্রিয়জনদের সঙ্গে কাটানো স্মরণীয় মুহূর্ত—প্রতিটি থিমে ব্যবহারকারীরা দুর্গাপূজার ভিন্ন ভিন্ন দিক তুলে ধরতে পারবেন। এসব বিভাগের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের ফটোগ্রাফির দক্ষতা প্রকাশের পাশাপাশি দুর্গাপূজার ঐতিহ্য ও উৎসবকে স্মরণীয় করে রাখা মুহূর্তগুলোও তুলে ধরার সুযোগ পাবেন।

দুর্গাপূজা সংস্কৃতি, ঐতিহ্য, বৈচিত্র্য ও সম্প্রীতির উৎসব। জাঁকজমকপূর্ণ প্যান্ডেল ও সাজসজ্জা থেকে শুরু করে পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটানো স্মরণীয় মুহূর্ত—সবকিছুই ফটোগ্রাফির মাধ্যমে অর্থবহ গল্প তুলে ধরার সুযোগ তৈরি করে। এ ক্যাম্পেইনের মাধ্যমে অপো স্মার্টফোনে তোলা ব্যবহারকারীদের সৃজনশীল ছবি, সাংস্কৃতিক মুহূর্ত ও নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে চায়।

ছবি জমা দেওয়ার নিয়ম ও সময়সীমা

আগ্রহী অংশগ্রহণকারীরা ক্যাম্পেইনের নির্ধারিত ওয়েবসাইটের এই লিংকের মাধ্যমে ছবি জমা দিতে পারবেন। প্রতিটি ছবি অবশ্যই অপো স্মার্টফোনে তোলা হতে হবে এবং ক্যাম্পেইনের তিনটি থিমের যেকোনো একটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

ছবি জেপিজি, পিএনজি অথবা ওয়েবপি ফরম্যাটে জমা দিতে হবে। প্রতিটি ছবির আকার হতে হবে সর্বোচ্চ ১০ এমবি। ছবি জমা দেওয়ার শেষ সময় ৩০ অক্টোবর। বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ১০ নভেম্বর।

বিজয়ীদের জন্য থাকছে যেসব পুরস্কার

ক্যাম্পেইনে অংশ নিয়ে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ রয়েছে। প্রথম বিজয়ী পাবেন ও’লাইক স্মার্ট ওয়াচ এফএম০৩, দ্বিতীয় বিজয়ী পাবেন ও’লাইক স্মার্ট ওয়াচ এফডব্লিউ৩ এবং তৃতীয় বিজয়ী পাবেন অপো এনকো বাডস৩ প্রো।

পুরস্কারের পাশাপাশি নির্বাচিত ছবিগুলো অপো বাংলাদেশের অফিসিয়াল পেজ ও অপো কমিউনিটি পেজে প্রকাশ করা হবে। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের সৃজনশীলতা আরও বেশি মানুষের কাছে তুলে ধরার সুযোগ পাবেন।

এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং বলেন, ‘দুর্গাপূজা মানেই উৎসবমুখর পরিবেশ, ঐতিহ্য এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটানো অর্থবহ মুহূর্ত। “মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো” ক্যাম্পেইনের মাধ্যমে আমরা ব্যবহারকারীদের সৃজনশীলতা, উৎসবের আবেগঘন মুহূর্ত ধারণ করার সক্ষমতা ও অনন্য গল্পগুলো স্মার্টফোন ফটোগ্রাফির মাধ্যমে প্রকাশ করতে চাই। আমরা দেখতে চাই, অংশগ্রহণকারীরা কীভাবে তাঁদের ছবির মাধ্যমে পূজার অনন্য অভিজ্ঞতাগুলো তুলে ধরেছেন।’

বর্তমানে প্রতিদিনের গল্প বলার ক্ষেত্রে স্মার্টফোন ফটোগ্রাফি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীদের সৃজনশীলতা তুলে ধরতে সহায়তা করার ক্ষেত্রে অপোর প্রতিশ্রুতির প্রতিফলন এ ক্যাম্পেইন। উৎসবের অনন্য অভিজ্ঞতার পাশাপাশি স্মরণীয় মুহূর্ত, আবেগ ও ঐতিহ্যকে মানুষের আরও কাছাকাছি নিয়ে আসাই অপোর লক্ষ্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।