পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

যুবাদেরও পাওয়ার হিটিং শেখাচ্ছেন উড

Md Abu Bakar Siddique
আগস্ট ২৫, ২০২৫ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

পাওয়ার হিটিংয়ে অন্যান্যদের তুলনায় বেশ পিছিয়ে রয়েছে বাংলাদেশ। বড় শট খেলার ক্ষেত্রে পুরুষ ও নারী উভয় দলের ক্রিকেটারদের দুর্বলতা স্পষ্ট। তাই বড় শটে ভালো করতে পাওয়ার হিটিং দক্ষতা বাড়ানোর লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্ব ক্রিকেটে পাওয়ার হিটিংয়ে বর্তমান সময়ের সেরা কোচদের একজন জুলিয়ান উড। এ মাসে বাংলাদেশে পা রেখেই সব ক্রিকেটারদের সঙ্গেই পাওয়ার হিটিংয়ের কাজ করেছেন তিনি। সোমবার অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটারদের লম্বা সময় টোটকা দিয়েছেন ইংলিশ এই কোচ।মিরপুর শের-ই-বাংলার ইনডোরে এই অনুশীলনে উপস্থিত ছিলেন যুবা দলের ব্যাটাররা। অনুশীলনে নিজেদের কীভাবে আরও উন্নতি করা যায় তা নিয়ে কাজ করার চেষ্টা করেছেন তারা। আগামীকাল মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো আবারও অনুশীলন করবেন যুবারা। এদিকে, চলতি মাসের ৩১ আগস্ট ইংল্যান্ডে ১৯ দলের বিপক্ষে সিরিজ খেলতে যাচ্ছেন তারা। ইংল্যান্ডের মাটিতে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবেন তারা। আগামী ৫ সেপ্টেম্বর শুরু হবে এই সিরিজ। আসন্ন সফরের বাকি ম্যাচগুলো হবে ৭, ১০, ১২ এবং ১৪ সেপ্টেম্বর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।