পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

রাইজআপ ল্যাবসের নতুন দিগন্ত: ১১ হাজার বর্গফুটের অত্যাধুনিক অফিস উদ্বোধন

Md Abu Bakar Siddique
জুন ৪, ২০২৫ ১১:১২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের প্রযুক্তি খাতে সুপরিচিত নাম রাইজআপ ল্যাবস এবার ঢাকার উত্তরায়, সেক্টর ৩-এর নাটোর টাওয়ারে নিজেদের নতুন ও আধুনিক কার্যালয়ে কার্যক্রম শুরু করেছে। দুটি ফ্লোর মিলিয়ে প্রায় ১১,০০০ বর্গফুট আয়তনের এই সুবিশাল অফিসটিতে একসাথে ২৫০ এর বেশি কর্মী কাজ করতে পারবেন। প্রতিষ্ঠানের দ্রুত সম্প্রসারণ এবং কর্মীদের মানসিক সুসাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যেই এই নতুন ঠিকানা বেছে নেওয়া হয়েছে।

২০০৯ সালে গেম ডেভেলপমেন্টের মাধ্যমে রাইজআপ ল্যাবসের পথচলা শুরু। দীর্ঘ ১৬ বছরে প্রতিষ্ঠানটি নিজেদের ব্যাপক প্রসার ঘটিয়েছে। ধীরে ধীরে বেড়েছে টিম, বেড়েছে কাজের পরিধি। এখন তারা বিটুবি প্রযুক্তি সেবা, বিপিও (বিজনেস প্রসেস আউটসোর্সিং), এবং উচ্চমানের ছবি ইডিটিং সেবা, ‘রিটাচিং ল্যাব’, সহ বিশ্বজুড়ে বহুমুখী প্রযুক্তিতগত সেবা দিচ্ছে। তাই ঢাকার সকল কর্মীকে একসাথে নিয়ে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে উদ্ভাবনশীলতা কে দ্রুত এগিয়ে নেয়ার জন্য রাইজআপ ল্যাবস এর এই নতুন পদযাত্রা।

নতুন এই কর্মক্ষেত্রে রয়েছে কর্মীদের মানসিক সুস্থতা ও কর্মদক্ষতা বৃদ্ধির জন্য নানান অত্যাধুনিক ব্যবস্থাপনা। এখানে প্রতিটি কর্মীর জন্য রয়েছে আরামদায়ক ও আধুনিক ওয়ার্কস্টেশন, যা তাদের সৃজনশীলতা ও প্রকৌশলী দক্ষতাকে আরও বিকশিত করতে সহায়ক হবে।গুরুত্বপূর্ণ মিটিং ও ক্লায়েন্টদের সাথে প্রেজেন্টেশনের জন্য পর্যাপ্ত বড় মিটিং রুমের পাশাপাশি টিম এর ছোট ছোট মিটিং বা আইডিয়া আদান-প্রদানের জন্য ছোট ছোট চারটি মিটিং রুম রাখা হয়েছে। এছাড়া, নিজস্ব কর্মীদের ট্রেনিং এবং বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীদের শিল্প সংশ্লিষ্ট প্রশিক্ষণের (Industrial Attachment) জন্য একটি বিশেষভাবে পরিকল্পিত কনফারেন্স রুম রয়েছে।

রাইজআপ ল্যাবস মনে করে, কর্মীদের সুস্বাস্থ্য ও ভালো থাকার ওপরই প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে। এই ভাবনা থেকেই নতুন কার্যালয়টি এমনভাবে সাজানো হয়েছে, যেখানে কর্মীরা পেশাগত উন্নতির পাশাপাশি ব্যক্তিগতভাবেও স্বাচ্ছন্দ্য বোধ করবেন।

নতুন অফিসের ক্যাফেটেরিয়াটি শুধুমাত্র খাবার খাওয়ার জায়গা নয়, এটি কাজের ফাঁকে স্বস্তিতে চা বা স্ন্যাকস নিয়ে বসে কর্মবিরতি নেয়ারও একটি চমৎকার ব্যবস্থা। কর্মীরা যেন সময়মতো নামাজ আদায় করতে পারে এজন্য এখানে আছে পুরুষ ও নারী কর্মীদের জন্য রয়েছে ডেডিকেটেড “প্রেয়ার রুম”। এছাড়াও তাদের মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করার জন্য এখানে গেইম জোন, ছবি তোলার জন্য ফটো জোন, এবং অতিথিদের জন্য পৃথক জায়গা রাখা হয়েছে।

রাইজআপ ল্যাবসের এই নতুন কার্যালয় কেবল একটি কর্মক্ষেত্র নয়, এটি কর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, আরামদায়ক পরিবেশ, এবং সৃজনশীলতা বৃদ্ধির জন্য একটি সুপরিকল্পিত উদ্যোগ। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি কর্মীদের প্রতি নিজেদের দায়বদ্ধতা এবং প্রযুক্তি খাতে অগ্রণী ভূমিকা পালনের অঙ্গীকারকে আরও একধাপ এগিয়ে নিলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।