বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

রাজনৈতিক দলগুলোকে সংস্কারমুখী হতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা

অনলাইন ডেস্ক
মে ৩, ২০২৫ ১০:০৪ অপরাহ্ণ
Link Copied!

রাজনৈতিক দলগুলোকে সংস্কারমুখী হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মুরশিদ।

শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ওয়াটার কিপার্স বাংলাদেশ আয়োজিত ‘পিএফএস: পলিউশন অ্যান্ড পাবলিক হেলথ ইন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানে ৩০ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে এবং ১৫শ’ মানুষ মারা গেছে। এটাকে কোনোভাবেই মুছে দেয়া যাবে না।

তিনি বলেন, পরিবেশ ধ্বংস হয়ে গেলে মানুষের সুরক্ষা হয় না। তাই সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে এ নিয়ে কাজ করতে হবে। তবেই রাসায়নিক দূষণ থেকে আমাদের নদী ও মানুষকে বাঁচানো সম্ভব।

অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক বন্দোবস্তের পাশাপাশি পরিবেশ রক্ষায়ও নতুন বন্দোবস্ত প্রয়োজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।