বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব দেওয়ার শেষ সময় আজ

Main Admin
জুলাই ৩১, ২০২৫ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব দেওয়ার সময় শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার। নিবন্ধিত সব দলগুলোর কাছে হিসাব চাইলেও আওয়ামী লীগের কাছে আয়-ব্যয়ের হিসাব চায়নি ইসি।

ইসি জানায়, এখন পর্যন্ত বিএনপি, জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদসহ বেশ কয়েকটি দল পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। তবে বেশিরভাগ ইসলামী দলসহ অনেক দল এখনও আয়-ব্যয়ের হিসাব জমা দেয়নি। কোনো দল আবেদন করলে আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময় বাড়াতে পারে ইসি।

গত ৭ জুলাই ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি জানিয়েছিলেন। সচিব ওই সময় জানান, আয়-ব্যয়ের হিসাব চেয়ে নিবন্ধিত দলগুলোকে চিঠি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে চিঠি দেওয়া হয়নি।

রাজনৈতিক দল নিবন্ধন শর্ত অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়। কোনো দল পরপর তিন বছর হিসাব জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে। বর্তমানে ইসিতে নিবন্ধিত দল ৫১টি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।