পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

শাশুড়িকে হত্যার অভিযোগ ছেলের স্ত্রীর বিরুদ্ধে

Main Admin
আগস্ট ৪, ২০২৪ ৫:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালা উপজেলায় বৃদ্ধা শাশুড়ি নাছিরন বিবিকে (৭০) শ্বাসরোধ করে হত্যার অভিযোগে তার ছেলের স্ত্রী ও এক প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে তালা পুলিশ।

গতকাল উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পাঁচরোখী শান্তিনগর গ্রামে এই ঘটনা ঘটে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন— লিপি বেগম (৩৫), ও আসমা বেগম (৩৪)।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শান্তিনগর গ্রামে নাছিরন বিবির গচ্ছিত অর্থ-সম্পদের লোভে পরিকল্পনা করে তার ছেলের স্ত্রী ও প্রতিবেশী আসমা বেগম তাকে হত্যা করেন। আশপাশের লোকজন ঘটনার বিষয় টের পেয়ে ইউপি সদস্যকে জানান।পরে লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর ও আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।