বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

শিক্ষকদের এমপিওভুক্তি নিয়ে মাউশির নতুন নির্দেশনা

Main Admin
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন বেসরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির আবেদন করতে হবে বিজোড় মাসে। আর এমপিওভুক্তির আবেদন নিষ্পত্তি করা হবে। রবিবার এ সংক্রান্ত চিঠি মাউশির ৯টি আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হয়েছে। নির্দেশনাটি আজ থেকেই কার্যকর হবে।এর আগে, ১১ সেপ্টেম্বর মাউশির মহাপরিচালক প্রফেসর আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

চিঠিতে জানানো হয়, এবার থেকে শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির আবেদন করতে হবে শুধুমাত্র বিজোড় মাসে (জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর ও নভেম্বর)।চিঠিতে আরও বলা হয়েছে, উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা প্রতিষ্ঠান কর্তৃক জমা দেওয়া আবেদন প্রতি জোড় মাসের ৫ তারিখের মধ্যে নিষ্পত্তি করবেন। জেলা শিক্ষা কর্মকর্তারা তা নিষ্পত্তি করবেন প্রতি জোড় মাসের ১২ তারিখের মধ্যে। পরে আঞ্চলিক পরিচালক বা উপপরিচালক জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছ থেকে প্রাপ্ত আবেদনগুলো প্রতি জোড় মাসের শেষ দিনের মধ্যে নিষ্পত্তি করে মাউশির ইএমআইএস সেলে পাঠাবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।