পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

শ্রেণিবিন্যাস অধ্যায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Md Abu Bakar Siddique
নভেম্বর ১৯, ২০২৫ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

প্রথম অধ্যায় : প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস

(গত ১৭ নভেম্বর প্রকাশের পর)

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

 

নিচের উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

ব্যবহারিক ক্লাসে নাফিস দুটি প্রাণী নিয়ে গবেষণা করছে। সে জানতে পারল এই প্রাণী দুটির অন্তঃকঙ্কাল অস্থি নির্মিত এবং পাখনা রশ্মি বিদ্যমান। এ ছাড়া সে আরও জানতে পারল যে, সব প্রাণীর একটি নির্দিষ্ট বৈজ্ঞানিক নাম রয়েছে।

২২। ওপরের উদ্দীপক অনুসারে প্রাণীদের বিশেষ নামের প্রবর্তন করেন কোন বিজ্ঞানী?
(ক) আর্নেস্ট হেকেন
(খ) ক্যারোলাস লিনিয়াস
(গ) চার্লস ডারউইন
(ঘ) জোহান ডারউইন

২৩। ওপরের উদ্দীপকে উল্লিখিত প্রাণীদের উদাহরণ হলো-
i. Scoliodon laticaudus
ii. Tenualosa ilisha
iii. Notopterus chitala
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii      (খ) i ও iii
(গ) ii ও iii     (ঘ) i, ii ও iii

২৪। নিচের কোনটি ডিম্বজরায়ুজ প্রাণী?
(ক) ব্যাঙ     (খ) পাখি
(গ) কুমির    (ঘ) হাঙর

নিচের উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

আবির পুকুরের পানিতে চিংড়ি ও রুই মাছ দেখতে পেল।

২৫। ওপরের উদ্দীপকের প্রথম প্রাণীতে নিচের কোনটি বিদ্যমান?
(ক) এদের দেহত্বক আঁইশ দিয়ে গঠিত
(খ) এরা সন্ধিপদী
(গ) এদের রেচন অঙ্গ নেফ্রিডিয়া
(ঘ) ম্যান্টেল দিয়ে এদের দেহ আবৃত

২৬। ওপরের উদ্দীপকের শেষোক্ত প্রাণীটির বৈশিষ্ট্য হলো-
i. এদের অন্তঃকঙ্কাল তরুণাস্থি নির্মিত
ii. এদের দেহত্বক আঁইশ আবৃত
iii. এদের পুচ্ছ পাখনা হোমোসার্কাল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii      (খ) i ও iii
(গ) ii ও iii     (ঘ) i, ii ও iii

২৭। Sarcopterygii শ্রেণির বৈশিষ্ট্য হলো-
(ক) গ্যানয়েড আঁশ
(খ) সাইক্লয়েড আঁশ
(গ) হোমোসার্কাল লেজ
(ঘ) হেটারোসার্কাল লেজ

২৮। নিচের কোন শ্রেণিতে আঁশ দেখা যায়?
(ক) Thaliacea     (খ) Ascidiacea
(গ) Larvacea      (ঘ) Sarcopterygii

২৯। পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ নামে পরিচিত প্রাণীটি কোন শ্রেণির?
(ক) Chondrichthyes
(খ) Actiropterygii
(গ) Petromyzontida
(ঘ) Sarcopterygii

৩০। Latimeria মাছের দেহ কোন ধরনের আঁশ দিয়ে আবৃত থাকে?
(ক) গ্যানয়েড     (খ) টিনয়েড
(গ) সাইক্লয়েড    (ঘ) প্ল্যাকয়েড

৩১। উভচর প্রাণীর বৈশিষ্ট্য-
i. এদের হৃৎপিণ্ড তিন প্রকোষ্ঠ বিশিষ্ট
ii. এদের ত্বকে আঁশ থাকে না
iii. এদের জীবন চক্রে লার্ভা দশা উপস্থিত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii       (খ) i ও iii
(গ) ii ও iii     (ঘ) i, ii ও iii

৩২। এক্টোথার্মিক প্রাণী নিচের কোনটি?
(ক) দোয়েল
(খ) সোনা ব্যাঙ
(গ) রয়্যাল বেঙ্গল টাইগার
(ঘ) গিনিপিগ

উদ্দীপকটির আলোকে ৩৩ ও ৩৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

পৃথিবীতে এক ধরনের মেরুদণ্ডী প্রাণী রয়েছে, যারা জীবনের প্রথম পর্যায়ে ফুলকা এবং পরবর্তী পর্যায়ে ফুসফুস দিয়ে শ্বসন কার্য সম্পন্ন করে।

৩৩। ওপরের উদ্দীপকে উল্লিখিত প্রাণী কোন শ্রেণিভুক্ত?
(ক) Amphibia     (খ) Aves
(গ) Reptilia         (ঘ) Mammalia

৩৪। ওপরের উদ্দীপকে উল্লিখিত শ্রেণির প্রাণীদের-
i. রক্ত শীতল প্রকৃতির
ii. আঙুল নখরযুক্ত
iii. হৃৎপিণ্ড তিন প্রকোষ্ঠ বিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii      (খ) i ও iii
(গ) ii ও iii     (ঘ) i, ii ও iii

উত্তর: ২২. খ, ২৩. গ, ২৪. ক, ২৫. খ, ২৬. ঘ, ২৭. ক, ২৮. ঘ, ২৯. ঘ, ৩০. ক, ৩১. ঘ, ৩২. খ, ৩৩. ক, ৩৪. খ।

লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।