পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

‘সাকিবকে আরও আগেই দলে ফেরানো উচিত ছিল’

Sun this Ja ham
জানুয়ারি ২৮, ২০২৬ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

সাকিবকে আরও আগেই দলে ফেরানো উচিত ছিল বলে মন্তব্য করেছেন ঢালিউডের জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। তিনি বলেন, রাজনৈতিক নানা ইস্যুর কারণে বর্তমানে বিদেশে অবস্থান করছেন এই অলরাউন্ডার। অভিনয়ের পাশাপাশি সময়ের ট্রেন্ড অনুসরণ করে শোরুম উদ্বোধনেও অংশ নিচ্ছেন তিনি। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর উত্তরায় একটি লাইফস্টাইল ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন মিশা সওদাগর। সেখানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ব্র্যান্ড প্রমোশন প্রসঙ্গে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।

মিশা জানান, ব্র্যান্ড ওপেনিংয়ে তার চাহিদা থাকলেও মোটা অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাবেও তিনি অনেক ক্ষেত্রে আগ্রহ দেখাননি।

তার ভাষায়, এবারই প্রথম একটি সিগনেচার লাইফস্টাইল ব্র্যান্ডের উদ্বোধনে অংশ নিয়েছেন তিনি। এর কারণ হিসেবে তিনি ব্র্যান্ডটির সততা ও বিশ্বাসযোগ্যতার কথা উল্লেখ করেন।

ব্র্যান্ড উদ্বোধনের পাশাপাশি আলোচনায় আসে ক্রিকেট প্রসঙ্গও।

বাংলাদেশ জাতীয় দলে সাকিব আল হাসানকে ফেরানোর বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিবেচনার সিদ্ধান্তকে স্বাগত জানান মিশা সওদাগর।

এ প্রসঙ্গে মিশা সওদাগরের মন্তব্য, সংস্কৃতিকে রাজনীতির সঙ্গে মিলিয়ে ফেলা ঠিক নয়।

তার মতে, রাজনীতির প্রভাব সংস্কৃতিতে পড়লে সংস্কৃতিই ক্ষতিগ্রস্ত হয়।

তিনি বলেন, ‘যাদের মেধা আছে, তারাই জাতীয় দলে সুযোগ পাবে। ক্রিকেট আর রাজনীতিকে এক করা যায় না।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।