পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Md Abu Bakar Siddique
অক্টোবর ১৭, ২০২৫ ৯:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

সিটিসেলের নামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পাবলিক লিমিটেড কোম্পানি (ইউসিবি) থেকে নেওয়া ৪৯ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধ না করায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান ও তার স্ত্রী নাসরীন খান, ছেলে ফয়সাল মোরশেদ খানসহ সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।বাদী পক্ষের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শুনানি শেষে ঢাকার পাঁচ নম্বর অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমানের আদালত এই আদেশ দেন।সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. ইমরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

ইমরুল হক বলেন, ‘বাদী পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঋণ পরিশোধ না করার মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, তার স্ত্রী, ছেলে এবং তিন সিঙ্গাপুরি ও এক জাপানি নাগরিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।’

আদালত সুত্রে জানা গেছে, ২০১৬ সালে আসামিদের বিরুদ্ধে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পক্ষ থেকে ঋণ খেলাপির মামলাটি দায়ের করা হয়। এরপর বিচারক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পক্ষ রায় ঘোষণা করেন। তবে আসামিদের কাছে ঋণের টাকা উদ্ধার করতে না পারায় ২০২৪ অর্থ জারি মামলাটি দায়ের করা হয়। এরপর আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেন আদালত। তবে আসামিরা আদালতে হাজির না হওয়ায় বাদীপক্ষ থেকে তাদের বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারির করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক তাদের বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।