বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সিএসআরে ব্যাংকের ব্যয় দুই মাসে কমেছে ১৫৯ কোটি টাকা

Main Admin
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতে ব্যয় অর্ধেকে নেমে এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই সময়ে ব্যাংকগুলো সিএসআরে ব্যয় করেছে ১৫০ কোটি টাকা, যেখানে গত বছরের একই সময়ে এ ব্যয় ছিল ৩০৯ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ব্যয় কমেছে ১৫৯ কোটি টাকা।অন্যদিকে গত বছরের জুলাই-ডিসেম্বরে এ খাতে ব্যাংকগুলোর ব্যয় ছিল ৩০৬ কোটি টাকা।আজ বুধবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও জলবায়ু এবং অন্যান্য খাতে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় উল্লেখযোগ্য হারে কমে গেছে।

ব্যাংকাররা মনে করছেন, গত বছর ব্যাংকগুলোর নিট মুনাফা কমে যাওয়ার কারণেই সিএসআরে ব্যয় হ্রাস পেয়েছে। ২০২৪ সালে ১৬টি ব্যাংক কোনো নিট মুনাফা অর্জন করতে পারেনি, ফলে তারা সিএসআরে ব্যয় করতে পারেনি।এ ছাড়া দেশের ৬১টি ব্যাংকের মধ্যে ১২টি ব্যাংক সিএসআর খাতে এক টাকাও ব্যয় করেনি।বাংলাদেশ ব্যাংক সাম্প্রতিক সময়ে বৈদেশিক মুদ্রাবাজারে হস্তক্ষেপ অব্যাহত রেখেছে। গত দুই মাসে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ১ দশমিক ৭ বিলিয়ন ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ক্রয় করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।