বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সূচকের উত্থানে চলছে লেনদেন

Main Admin
জুন ১৬, ২০২৫ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৬ জুন) মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২৫ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭৪৯ পয়েন্টে।শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৮ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭ পয়েন্টে এবং ‘ডিএস-৩০’ ৭ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৭৯ পয়েন্টে অবস্থান করছে।আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৪৩ কোটি ৬৬ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে বেড়েছে ২৮২টির, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২ কোম্পানির শেয়ারদর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।