পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

হজে গিয়ে প্রথম বাংলাদেশির মৃত্যু

অনলাইন ডেস্ক
মে ২, ২০২৫ ১:১০ অপরাহ্ণ
Link Copied!

এ বছর হজ করতে সৌদি আরবে যাওয়া প্রথম একজন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। মদিনায় বাংলাদেশ হজ অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৯ এপ্রিল মো. খলিলুর রহমান (৭০) নামের ওই ব্যক্তি মারা গেছেন।
খলিলুর রাজবাড়ীর পাংশা উপজেলার রামকল বাহাদুরপুর গ্রামের বাসিন্দা। গত মঙ্গলবার বিমানের একটি ফ্লাইটে (বিজি-৩৪০১) তিনি সৌদি আরবের মদিনায় পৌঁছান।
এদিকে ধর্ম মন্ত্রণালয়ের হজ বিষয়ক পোর্টালের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, এ বছর এখন পর্যন্ত হজযাত্রায় ৩২টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ১৩ হাজার ১৯১ জন।
এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ৭৩৮ জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৯ হাজার ৪৫৩ জন।
এর মধ্যে বিমান ১৪টি, সৌদিয়া এয়ারলাইন্স ৯টি এবং ফ্লাইনাস ৯টি ফ্লাইট পরিচালনা করেছে।
গত মঙ্গলবার থেকে হজের প্রাক-ফ্লাইট শুরু হয়েছে যা চলবে ৩১ মে পর্যন্ত। এরপর হজের ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন, যা ১০ জুলাই শেষ হবে।
এ বছর বাংলাদেশ থেকে হজে যেতে নিবন্ধন করেছেন ৮৭ হাজার ১০০ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৫ হাজার ২০০ জন। বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১ হাজার ৯০০ জন যাত্রী।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, হজে যেতে এখন পর্যন্ত ভিসা পেয়েছেন ৭০ হাজার ৮১৪ জন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। এ বছর বাংলাদেশ থেকে ৭০টি এজেন্সি হজ ফ্লাইট পরিচালনা করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।