পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

অপরিচিতা গল্পের ১২টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৮ম পর্ব, এইচএসসি পরীক্ষার বাংলা ১ম পত্র

Md Abu Bakar Siddique
নভেম্বর ৬, ২০২৫ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

গল্প : অপরিচিতা 

(গত ১ নভেম্বর প্রকাশের পর)

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

১১। শম্ভুনাথ সেন কী কারণে মেয়ের বিয়ে ভেঙে দেন?
ক) যৌতুকের অপারগতায়
খ) হরিশের বিশ্বাসভঙ্গতায়
গ) মা-মামার স্বার্থপরতায়
ঘ) অনুপমের ব্যক্তিত্বহীনতায়
উত্তর: ঘ) অনুপমের ব্যক্তিত্বহীনতায়।

১২। অনুপম কার হৃদয় গলাতে পারেনি?
ক) কল্যাণীর
খ) কল্যাণীর বাবার
গ) কল্যাণী ও তার বাবার
ঘ) মামার
উত্তর: খ) কল্যাণীর বাবার।

নিচের উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

যৌতুকের ১০ হাজার টাকা আব্দুর রহিম এক মাস পরে দিতে চাইলে ছেলের বাবা বললেন ওসব চালাকি খাটবে না। আগে টাকা পরে বিয়ে। আব্দুর রহিম হবু জামাইকে বললেন, বাবাজি এক মাস ধৈর্য ধরতে পারবে না? তুমি কী কোনো কথাই বলবে না?

১৩। আব্দুর রহিমের বক্তব্য ‘অপরিচিতা’ গল্পে শম্ভুনাথ সেনের কোন কথার প্রতিরূপ?
ক) তবে আপনাদের গাড়ি বলিয়া দিই
খ) একবার এই দিকে আসতে হচ্ছে
গ) এ সম্বন্ধে তোমার কিছুই বলিবার নাই
ঘ) ঠাট্টা তো আপনিই করিয়া সারিয়াছেন
উত্তর: গ) এ সম্বন্ধে তোমার কিছুই বলিবার নাই।

১৪। উদ্দীপক ও গল্পের উভয় ব্যক্তি হবু জামাতাকে এমন কথা বলেছিলেন-
ক) তাদের ব্যক্তিত্ব যাচাই করতে
খ) বিয়েতে রাজি কি না, বুঝতে
গ) ছেলেকে অপমান করতে
ঘ) বিয়ের নিয়ম অনুসারে
উত্তর: ক) তাদের ব্যক্তিত্ব যাচাই করতে।

১৫। কে গরিবের ঘরের মেয়ে?
ক) কল্যাণী              খ) হরিশের স্ত্রী
গ) অনুপমের মা     গ) বিনুর মা
উত্তর: গ) অনুপমের মা।

১৬। অর্থলোভী, মানবিকতাশূন্য, অনুদার- ‘অপরিচিতা’ গল্পের কোন চরিত্র?
ক) মা                      খ) বিনু
গ) স্টেশন মাস্টার    ঘ) মামা
উত্তর: ঘ) মামা।

১৭। অনুপমের প্রতিবাদ করার মানসিকতা তৈরি হয়নি, কারণ-
ক) পড়ালেখায় সে ভালো ছিল না
খ) চাকরি না থাকায় হতাশ ছিল
গ) মায়ের কথায় শান্ত-শিষ্ট ছিল
ঘ) পরনির্ভরতায় ব্যক্তিত্বহীন ছিল
উত্তর: ঘ) পরনির্ভরতায় ব্যক্তিত্বহীন ছিল।

১৮। শম্ভুনাথ বাবু প্রকৃত বিচারে-
i. বাস্তবজ্ঞানপূর্ণ মানুষ
ii. প্রখর আত্মবিশ্বাসী, প্রাজ্ঞ মানুষ
iii. স্বল্পভাষী, অথচ বদরাগী মানুষ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii     খ) i ও iii
গ) ii ও iii     ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii

১৯। কল্যাণী বিয়ে না করে যা করেছিল-
i. নারী শিক্ষার প্রসারের চেষ্টা করেছিল
ii. প্রতিবাদে নারীকে বিপ্লবী করেছিল
iii. ব্যক্তিত্বে নারীকে এগিয়ে নিয়ে যাচ্ছিল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii     খ) i ও iii
গ) ii ও iii     ঘ) i, ii ও iii
উত্তর: খ) i ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

নবারুণ ঘোষ বড় ছেলের জন্য মেয়ে দেখতে গেলেন। ১৭তম বারেও তিনি কনে পছন্দ করতে পারলেন না। মেয়ে জন্ম দেওয়া কি পাপ, যে কাড়ি কাড়ি পণ দিয়ে মেয়েকে পরিবার বিক্রি করে দেবে? সময় বদলেছে, নবারুণ ঘোষদেরও বদলাতে হবে।

২০। ওপরের উদ্দীপকের নবারুণ ঘোষ ‘অপরিচিতা’ গল্পের কোন চরিত্রের অনুরূপ?
ক) অনুপমের     খ) হরিশের
গ) বিনুদার         ঘ) মামার
উত্তর: ঘ) মামার।

২১। ওপরের উদ্দীপকের ওই বিবরণে উঠে এসেছে ‘অপরিচিতা’ গল্পের-
i. যৌতুক-প্রথা
ii. বিবাহের যৌক্তিক-প্রথা
iii. পুরুষতান্ত্রিকতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii     খ) i ও iii
গ) ii ও iii     ঘ) i, ii ও iii
উত্তর: খ) i ও iii

২২। ‘মনু’ কে?
ক) অনুপমের আত্মীয়
খ) মামার গুরু
গ) মুনিবিশেষ
ঘ) ইংরেজ অফিসার
উত্তর: গ) মুনিবিশেষ।

লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।