পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

অবশেষে বাংলাদেশ দলে ডাক পেলেন কিউবা মিচেল

Md Abu Bakar Siddique
নভেম্বর ৯, ২০২৫ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

‎আগামী ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। তার আগে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে স্বাগতিকেরা।

এই দুই ম্যাচের জন্য আগেই ২৭ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ম্যাচ দুইটি উপলক্ষে ৩০ অক্টোবর থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হলেও প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয় তার ৬ দিন পর।

তবে সেই দলের ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম ও ডিফেন্ডার রহমত মিয়া কিছুদিন ধরে চোটে ভুগছেন। বেশ কিছুদিন অপেক্ষা করলেও তাদের অবস্থার উন্নতি হয়নি। তাই স্কোয়াডে আনতে হয়েছে দুইটি পরিবর্তন।

ইব্রাহিম ও রহমতের পরিবর্তে ডাক পেয়েছেন ১৯ বছর বয়সী মিডফিল্ডার কিউবা মিচেল ও ফর্টিস এফসির মোরশেদ আলী। এই প্রথম বাংলাদেশের জার্সিতে খেলার সুযোগ পাচ্ছেন কিউবা।

উল্লেখ্য, কিউবা মিচেল মিডফিল্ডার ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে খেলেছেন। এর আগে একই ক্লাবের অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ২৫ ম্যাচে খেলার অভিজ্ঞতা আছে তার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।