বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ই বাংলাদেশের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড়: মুশফিক

পত্রিকার পাতা ডেস্ক
আগস্ট ১৭, ২০২৬ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জিতেছে বাংলাদেশ। দেশের টেস্ট ইতিহাসে এটিকে অন্যতম সেরা জয় হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশ দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমও ড্রেসিংরুমে এই জয়কে এখন পর্যন্ত বাংলাদেশের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয় বলে উল্লেখ করেছেন। তবে তাঁর বিশ্বাস, সামনে আরও বড় সাফল্য অপেক্ষা করছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশিত ভিডিওতে মুশফিক বলেন, ‘শান্তকে যেমন বলেছি, এখন পর্যন্ত আমার মনে হয় এটিই সবচেয়ে বড় জয়। তবে এখন পর্যন্তই। কে জানে, আমরা পরের ম্যাচটাও জিততে পারি। মাউন্ট মঙ্গানুইয়ের জয়টিও অবশ্যই বড় ছিল, তবে এটি বিশেষ।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন সাফল্যের পেছনে নিজেদের ওপর বিশ্বাস রাখাকেই বড় কারণ হিসেবে দেখছেন মুশফিক। পাকিস্তানের কাছে সিরিজ হেরে অস্ট্রেলিয়ায় গেলেও দলের ভেতরে আত্মবিশ্বাসের ঘাটতি ছিল না বলে জানান তিনি।

মুশফিক বলেন, ‘আগে যখন শান্ত মিটিং করছিল, তার আগে তার সঙ্গে আলাপ করছিলাম। আমরা এই টেস্টের আগে যেভাবে পাকিস্তানের কাছে সিরিজ হেরে ওখানে গিয়েছিলাম, কারও কোনো বিশ্বাস করার সুযোগ ছিল না।’

তিনি আরও বলেন, ‘খালি একটা জিনিসই আমরা চেষ্টা করেছি যে, আমরা নিজেদের বিশ্বাস করি। সবাই সবাইকে সাপোর্ট করি। ওই বিশ্বাসটাই ছিল। মাঠে যখন লিটন, শান্ত, আমরা যারা ছিলাম, একটাই চেষ্টা করেছি খেলাটা পাঁচ দিনে নিয়ে যাওয়ার। ওই বিশ্বাসটা সবার ভেতরে ছিল।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এই জয় দেশের টেস্ট ক্রিকেটে নতুন আত্মবিশ্বাস তৈরি করেছে। মুশফিকের কথায়, বর্তমান সাফল্যকে বড় অর্জন মনে হলেও এখানেই থেমে থাকতে চান না তাঁরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।