পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

আকু বিল পরিশোধে রিজার্ভ কমবে

Md Abu Bakar Siddique
নভেম্বর ৯, ২০২৫ ১২:২২ অপরাহ্ণ
Link Copied!

চলতি সপ্তাহেই এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (আকু) ১ দশমিক ৬ বিলিয়ন ডলার পরিশোধ করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। এই আমদানি বিল পরিশোধের পর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬ বিলিয়ন ডলারের নিচে নেমে আসবে।বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, “চলতি সপ্তাহেই ১ দশমিক ৬ বিলিয়ন আকু পেমেন্টের পর রিজার্ভ ২৬ বিলিয়নের নিচে নামতে পারে।”

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৭ অক্টোবর রিজার্ভের পরিমাণ ছিল ২৭ দশমিক ৩৭ বিলিয়ন ডলার। এরপর থেকে রিজার্ভের হালনাগাদ তথ্য আর প্রকাশ করেনি বাংলাদেশ ব্যাংক।কেন্দ্রীয় ব্যাংকের হিসাব বলছে, সর্বশেষ ২০২২ সালের জুলাই মাসে মে-জুন সময়ের আমদানি ব্যয় হিসেবে বাংলাদেশ ১ দশমিক ৯৬ বিলিয়ন ডলার আকু বিল পরিশোধ করেছিল। এরপর থেকে আকু বিল পরিশোধের পরিমাণ নিম্নমুখী ছিল। ২০২৩ সালজুড়ে দ্বি-মাসিক বিলের পরিমাণ ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের নিচে ছিল।তবে ২০২৩ সালের সেপ্টেম্বর-অক্টোবর পর্ব থেকে আকু বিল পরিশোধের পরিমাণ আবারও বাড়তে শুরু করে। সেই ধারাবাহিকতায় চলতি বছরের মে-জুনে আকু পেমেন্ট প্রায় ২ বিলিয়ন ডলারে পৌঁছায়, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ।

জাতিসংঘের এশিয়া অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের উদ্যোগে ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর আকু প্রতিষ্ঠিত হয়। আকুর সদর দপ্তর ইরানের তেহরানে অবস্থিত। ভারত, বাংলাদেশ, ভুটান, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা— এই নয়টি দেশের মধ্যে আঞ্চলিক লেনদেন নিষ্পত্তি করে এই সংস্থা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।