চতুর্থ অধ্যায় : আর্থিক বিশ্লেষণ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫১। একটি প্রতিষ্ঠানে বিভিন্ন উৎস থেকে অর্থের আগমনকে কী বলে?
ক) আয় খ) আন্তঃপ্রবাহ
গ) বহিঃপ্রবাহ ঘ) নগদ প্রবাহ
৫২। একটি প্রতিষ্ঠানের চলতি খরচ ও স্থায়ী খরচ মিলে কী হয়?
ক) মোট খরচ খ) নিট খরচ
গ) মোট আয় ঘ) নিট আয়
৫৩। বিনিয়োগ কার্যাবলির উপাদানগুলো হলো-
i. জমি বিক্রি
ii. যন্ত্রপাতি কেনা
iii. শেয়ার বিক্রি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৫৪। আর্থিক কার্যাবলির উপাদানগুলো হলো-
i. শেয়ার ইস্যু
ii. লভ্যাংশ প্রদান
iii. যন্ত্রপাতি বিক্রি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৫৫। নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়?
ক) বাড়ি ভাড়া
খ) ব্যবস্থাপকের বেতন
গ) বিজ্ঞাপন ব্যয়
ঘ) মজুরি
৫৬। সমচ্ছেদ বিন্দুর ওপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো হলো-
i. স্থায়ী ব্যয়
ii. পরিবর্তনশীল ব্যয়
iii. বিক্রিমূল্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৫৭। নগদ প্রবাহ বিবরণীতে অন্তর্ভুক্ত কার্যাবলিগুলো হলো-
i. পরিচালন কার্যাবলি
ii. বিনিয়োগ কার্যাবলি
iii. অর্থায়ন কার্যাবলি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৫৮। পরিচালন কার্যাবলির উপাদানগুলো হলো-
i. নিট আয়
ii. অবচয়
iii. মজুত পণ্য বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৫৯। আর্থিক বিবরণীর ব্যবহারকারী হলো-
i. শেয়ারহোল্ডার
ii. ঋণদাতা
iii. নিরীক্ষক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৬০। নগদ আন্তঃপ্রবাহের উৎসগুলো হলো-
i. চলতি সম্পদ হ্রাস
ii. স্থায়ী সম্পদ বৃদ্ধি
iii. চলতি দায় বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ৫১. খ, ৫২. ক, ৫৩. ক, ৫৪. ক, ৫৫. ঘ, ৫৬. ঘ, ৫৭. ঘ, ৫৮. ঘ, ৫৯. ঘ, ৬০. খ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

