পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ইউক্রেন-রাশিয়া আলোচনায় এখন মাত্র একটি বিষয় বাকি: স্টিভ উইটকফ

Sun this Ja ham
জানুয়ারি ২২, ২০২৬ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ বৃহস্পতিবার রাশিয়া সফরের আগে জানিয়েছেন, ইউক্রেনে যুদ্ধ শেষ করার লক্ষ্যে আলোচনায় ‘বেশ অগ্রগতি’ হয়েছে এবং কিয়েভ ও মস্কোর মধ্যে এখন মাত্র একটি বিষয় বাকি আছে।

সুইজারল্যান্ডের ডাভোস থেকে এএফপি জানায়, ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পাশাপাশিই অনুষ্ঠিত ইউক্রেন ইভেন্টে উইটকফ বলেন, ‘আমরা বিষয়টি একটি মাত্র ইস্যুতে সংকুচিত করেছি, এবং আমরা এই বিষয়টি নিয়ে বিভিন্ন দিক আলোচনা করেছি। এর মানে, এটি সমাধানযোগ্য। তাই যদি উভয়পক্ষ সমাধান চায়, আমরা এটি সমাধান করতে পারব।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ বৃহস্পতিবার ট্রাম্পের জামাতা জারেড কুশনারের সঙ্গে মস্কো সফরে যাচ্ছেন। তিনি এ বিষয়ে আর কোনো বিস্তারিত জানাননি।

উইটকফ জানান, তারা রাশিয়ার রাজধানীতে রাত কাটাবেন না এবং সরাসরি আবুধাবি যাবেন, যেখানে ‘সামরিক থেকে সামরিক’ কাজের গ্রুপে আলোচনা চালিয়ে যাওয়া হবে।

ক্রেমলিন জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সফরের সময় উইটকফের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এদিকে, ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার ডাভোসে সাক্ষাৎ করবেন।

ট্রাম্প বুধবার পুনর্ব্যক্ত করেছেন যে তিনি বিশ্বাস করেন, পুতিন ও জেলেনস্কি চুক্তির খুব কাছে পৌঁছেছেন।

বাসস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।