পত্রিকার পাতা
ঢাকারবিবার , ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ইতিহাস ব্রাজিলের বিপক্ষে, ব্রাজিল ও নরওয়ে ম্যাচ নিয়ে সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

পত্রিকার পাতা ডেস্ক
জুলাই ৫, ২০২৬ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোতে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও নরওয়ে। আর্লিং হালান্ডের নেতৃত্বে দুর্দান্ত ফর্মে থাকা নরওয়ের বিপক্ষে কঠিন পরীক্ষার অপেক্ষায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাসে ব্রাজিলকেই এগিয়ে রাখছে ডেটা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অপ্টা অ্যানালিস্ট

অপ্টার সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৩ দশমিক ৬ শতাংশ। নরওয়ের জয়ের সম্ভাবনা ২২ দশমিক ৪ শতাংশ। আর ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৪ শতাংশ

সব মিলিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনাও ব্রাজিলের বেশি। অপ্টার হিসাবে, শেষ আটে জায়গা করে নেওয়ার সম্ভাবনা ব্রাজিলের ৬৫ দশমিক ৬ শতাংশ, যেখানে নরওয়ের সম্ভাবনা ৩৪ দশমিক ৫ শতাংশ

জাপানের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে জয়

গ্রুপ পর্বের শেষ ম্যাচে জাপানের বিপক্ষে পিছিয়ে পড়েও ২–১ ব্যবধানে জয় পেয়েছিল ব্রাজিল। প্রথমে কাইশু সানোর গোলে পিছিয়ে পড়ে সেলেসাওরা। পরে কাসেমিরো সমতা ফেরান। ম্যাচের শেষ দিকে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির জয়সূচক গোলে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত হয় ব্রাজিলের।

মার্তিনেল্লির সেই গোলে অ্যাসিস্ট করেন ব্রুনো গিমারায়েস। চলতি আসরে এটি তার চতুর্থ অ্যাসিস্ট। এক বিশ্বকাপে ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি অ্যাসিস্টের তালিকায় তার সামনে আছেন শুধু পেলে, যিনি ১৯৭০ সালের বিশ্বকাপে ছয়টি অ্যাসিস্ট করেছিলেন।

আক্রমণভাগ নিয়ে দুশ্চিন্তা

জয় পেলেও ব্রাজিলের আক্রমণভাগ এখনো প্রত্যাশা অনুযায়ী ছন্দে ফিরতে পারেনি। চার ম্যাচে দলটি মোট ৬০টি শট নিয়েছে। ১৯৯৮ সালের বিশ্বকাপের পর এক আসরে এটি ব্রাজিলের দ্বিতীয় সর্বনিম্ন শটের রেকর্ড।

তবে টানা চার জয়ে আত্মবিশ্বাসী কার্লো আনচেলত্তির দল। ২০০২ থেকে ২০০৬ সালের মধ্যে টানা ১১ ম্যাচ জয়ের পর এটিই বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে দীর্ঘ জয়ধারা।

শেষ ষোলোতে ব্রাজিলের দারুণ রেকর্ড

বিশ্বকাপের শেষ ষোলো পর্বে ব্রাজিলের রেকর্ডও বেশ শক্তিশালী। এ পর্যায়ে শেষ ১০ ম্যাচের মধ্যে তারা হেরেছে মাত্র একটিতে। ১৯৯০ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে ১–০ গোলে হেরে বিদায় নিতে হয়েছিল সেলেসাওদের।

হালান্ড নরওয়ের সবচেয়ে বড় ভরসা

নরওয়েও দারুণ ছন্দে রয়েছে। শেষ ৩২-এর ম্যাচে আইভরি কোস্টকে ২–১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয় পেয়েছে তারা। ম্যাচের ৮৬তম মিনিটে জয়সূচক গোল করেন আর্লিং হালান্ড।

বিশ্বকাপে এর আগে ১৯৩৮ ও ১৯৯৮ সালে নকআউটে উঠলেও ইতালির কাছে হেরে বিদায় নিয়েছিল নরওয়ে।

আন্তর্জাতিক ফুটবলেও দুর্দান্ত ফর্মে রয়েছেন হালান্ড। টানা ১৩টি আন্তর্জাতিক ম্যাচে গোল করে মোট ২৫টি গোল করেছেন তিনি। ব্রাজিলের বিপক্ষে গোল করতে পারলে বিশ্বকাপে নিজের প্রথম চার ম্যাচেই গোল করা অষ্টম ইউরোপীয় ফুটবলার হিসেবে নতুন কীর্তি গড়বেন।

মুখোমুখি লড়াইয়ে এগিয়ে নরওয়ে

দুই দলের পরিসংখ্যান অবশ্য নরওয়ের পক্ষেই কথা বলছে। এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে দুটি ম্যাচ জিতেছে নরওয়ে, বাকি দুটি ড্র হয়েছে। ব্রাজিল এখনো নরওয়ের বিপক্ষে কোনো জয় পায়নি।

এ ছাড়া ২০০২ সালের বিশ্বকাপ ফাইনালে জার্মানিকে হারানোর পর থেকে নকআউট পর্বে কোনো ইউরোপীয় প্রতিপক্ষকে হারাতে পারেনি ব্রাজিল।

কোয়ার্টার ফাইনালে অপেক্ষায় ইংল্যান্ড বা মেক্সিকো

ব্রাজিল–নরওয়ে ম্যাচের বিজয়ী দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড অথবা মেক্সিকোর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।