বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ইনশাআল্লাহ আমরা সফল হব: হামজা চৌধুরী

Main Admin
জুন ২, ২০২৫ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

অবশেষে স্বপ্নপূরণ হতে যাচ্ছে হামজা চৌধুরীর। বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক অভিষেক আগেই হয়েছে, তবে দেশের মাটিতে এখনও খেলা হয়নি। সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে চলতি জুন মাসেই। ঢাকায় আসার পর উচ্ছ্বসিত এই লেস্টার সিটির মিডফিল্ডার জানিয়েছেন, ঘরের মাঠে খেলতে মুখিয়ে আছেন এবং দলের সাফল্য নিয়েও আশাবাদী তিনি।

আজ সোমবার (২ জুন) ঢাকায় পা রাখেন হামজা চৌধুরী। বিমানবন্দরে তাকে দেওয়া উষ্ণ অভ্যর্থনার জন্য তিনি ভক্ত ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রকাশিত এক ভিডিও বার্তায় হামজা বলেন, “হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। এমন উষ্ণ অভ্যর্থনার জন্য ভক্ত, মিডিয়া ও সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাই। দলের সঙ্গে যুক্ত হয়ে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতি নিতে মুখিয়ে আছি। ইনশাআল্লাহ, আমরা সফল হব এবং মাঠে আপনাদের পাশে পাব বলে আশা করছি।”

হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে অভিষেক হয় চলতি বছরের মার্চে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচে। তবে সেই ম্যাচটি ছিল বিদেশের মাটিতে। এবার ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেই প্রথমবারের মতো দেশের দর্শকদের সামনে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নামবেন এই ব্রিটিশ-বাংলাদেশি ফুটবলার।

আগামী ৪ জুন ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে অংশ নেবেন হামজা। এরপর ১০ জুন ঢাকায় অনুষ্ঠিত হবে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের গুরুত্বপূর্ণ ম্যাচ।

এদিকে, এই ম্যাচকে সামনে রেখে বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা ইতোমধ্যে ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন। দলে হামজার পাশাপাশি জায়গা পেয়েছেন কানাডা প্রবাসী শমিত সোম এবং ইতালি প্রবাসী ফাহামেদুল ইসলামও।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।