বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ইসলামিক গেমসে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

Main Admin
নভেম্বর ৯, ২০২৫ ১১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

সৌদি আরবে অনুষ্ঠিত ৬ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে ইতিহাস গড়লেন বাংলাদেশের নারী ভারোত্তোলক মারজিয়া আক্তার ইকরা।

অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে তিনি ভারোত্তোলনের ৫৩ কেজি ওজন শ্রেণিতে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন। ইকরা তার দুর্দান্ত পারফরম্যান্সে ইরান, ব্রুনাই, সৌদি আরব, কুয়েত, আলজেরিয়া ও আজারবাইজান- এই দেশগুলোর প্রতিযোগীদের পেছনে ফেলে বাংলাদেশের জন্য ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন। সেই বিভাগে তুরস্ক স্বর্ণপদক জেতে এবং ইন্দোনেশিয়া রৌপ্যপদক অর্জন করে।

ইসলামিক সলিডারিটি গেমসের এবারের আসরে ৫৭টি দেশ অংশগ্রহণ করে। ভারোত্তোলনের ৫৩ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৮টি দেশের ক্রীড়াবিদ।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং জাতীয় ভারোত্তোলন ফেডারেশন ইক্রার এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছে। তারা জানিয়েছে, ইক্রার এই অর্জন বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং আন্তর্জাতিক আসরে দেশের ভারোত্তোলন খেলাকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।