বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ইসির ৭ম কমিশন সভা আজ

Main Admin
জুন ১৯, ২০২৫ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে ৭ম কমিশন সভা করছে নির্বাচন কমিশনের (ইসি)। বৃহস্পতিবার (১৯ জুন) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে সকাল ১১টায় সভাটি শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। উপস্থিত থাকবেন চার নির্বাচন কমিশনারসহ ইসির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

নির্বাচন কমিশনের তথ্য মতে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ৩০০ সংসদীয় আসনের মধ্য থেকে এ পর্যন্ত ৭৫টি আসনের সীমানা পুনর্বিন্যাস চেয়ে ইসিতে ৬০৭টি আবেদন জমা পড়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, যেসব (২২৫টি) আসন থেকে সীমানা পুনর্বিন্যাস চেয়ে কোনো আবেদন পড়েনি সেগুলোতে তারা হাত দেবেন না।

এদিকে কমিশন সভায় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা নিয়েও আলোচনা হবে। আইনে যে জিনিসগুলো আছে- প্রশাসনিক অখণ্ডতা, ভৌগোলিক সুবিধা, স্ট্যাটাস, জনসংখ্যা, ভোট সংখ্যা এবং ঐতিহাসিক ভিত্তিও সংসদীয় আসনে সীমানা পুনর্নির্ধারণের ক্ষেত্রে পর্যালোচনা করে দেখা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।