পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

এনইউবি সেমিনারে বক্তারা: তরুণদের সক্রিয় অংশগ্রহণেই টেকসই ভবিষ্যৎ

Md Abu Bakar Siddique
নভেম্বর ৪, ২০২৫ ১১:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইউবি) SDG to Enhance Climate Justice: Youth Activism শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের রিসার্চ অ্যান্ড পাবলিকেশন ক্লাব আয়োজিত এ সেমিনারে সহযোগিতা করে ইনস্টিটিউট অব ওয়েলবিইং বাংলাদেশ ও ইকোবাংলা ইয়ুথ অর্গানাইজেশন।

সেমিনারের মূল উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মকে জলবায়ু ন্যায্যতা  ও জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সচেতন ও সক্রিয় করে তোলা। আয়োজকদের মতে, সচেতনতা বৃদ্ধি, পরিবেশবান্ধব জীবনধারা, নীতিগত অংশগ্রহণ ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে তরুণরাই জলবায়ু সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখতে পারে।

বক্তারা বলেন, জাতিসংঘ ঘোষিত ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যের মধ্যে ছয়টি লক্ষ্য জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় বিশেষভাবে গুরুত্বপূর্ণ—সমান কর্মসংস্থান, নিরাপদ সড়ক, জলবায়ু কার্যক্রম, মানসম্মত শিক্ষা, টেকসই শহর ও পরিবেশ সংরক্ষণ। তাদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাব কোনো নির্দিষ্ট অঞ্চলের সমস্যা নয়; এটি সমগ্র মানবজাতির জীবন ও জীবিকাকে প্রভাবিত করছে। তাই ছোটবেলা থেকেই শিশুদের প্রকৃতি, দেশ ও সংস্কৃতি সম্পর্কে জানার শিক্ষা দেওয়া প্রয়োজন।

 

আলোচনায় ঔষধি উদ্ভিদের উপকারিতা, স্থানীয় পরিবেশ সচেতনতা অভিযান এবং পাখি বিষয়ক পোস্টার প্রদর্শনী নিয়েও আলোচনা হয়। বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই এসব উদ্যোগের নেতৃত্ব দিতে পারে এবং গবেষণার মাধ্যমে বাস্তবসম্মত সমাধান প্রস্তাব করতে পারে।

অনুষ্ঠানে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইনস্টিটিউট অব ওয়েলবিইং বাংলাদেশের কমিউনিকেশন অফিসার মাহমুদুল হাসান। সেমিনারের সার্বিক ধারণা তুলে ধরেন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারি।

সেমিনারে উপস্থিত ছিলেন এনইউবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. মোস্তাফিজুর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. লে. কর্নেল (অব.) সরদার মাহমুদ হোসেন, একাডেমিক উপদেষ্টা প্রফেসর ড. মো. মিজানুর রহমান, রেজিস্ট্রার কমান্ডার মো. মোস্তফা শহিদ (অব.), কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ মোজাম্মেল হক ও ইংরেজি বিভাগের প্রধান শিহাব উদ্দিন আহমদসহ বিভাগের শিক্ষকবৃন্দ।

অতিথিরা জলবায়ু পরিবর্তনের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও সমাধানের পথ নিয়ে মতামত দেন এবং তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।