বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

এনবিআরের ২ কর্মকর্তার দেশত্যাগ নিষেধাজ্ঞা

Main Admin
ডিসেম্বর ২২, ২০২৫ ১১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) যুগ্ম কর কমিশনার (সাময়িক বরখাস্ত) মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান এবং উপ-কর কমিশনার শিহাবুল ইসলামের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

রবিবার (২১ ডিসেম্বর) দুদকের পৃথক দুটি আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন।আদালতে দাখিল করা আবেদনে বলা হয়, মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান ও শিহাবুল ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্টভাবে তাদের দাখিল করা সম্পদ বিবরণী বর্তমানে যাচাই-বাছাইয়ের আওতায় রয়েছে।

দুদক জানায়, অনুসন্ধান চলাকালে অভিযুক্ত কর্মকর্তারা বিদেশে পালিয়ে গেলে যাচাই ও অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে তদন্ত দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত সংগ্রহে বিঘ্ন ঘটতে পারে।দুদক জানায়, অনুসন্ধান চলাকালে অভিযুক্ত কর্মকর্তারা বিদেশে পালিয়ে গেলে যাচাই ও অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে তদন্ত দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত সংগ্রহে বিঘ্ন ঘটতে পারে।

এ কারণে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান ও যাচাই কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়।আবেদনের যুক্তি ও নথিপত্র পর্যালোচনা শেষে আদালত দুদকের আবেদন মঞ্জুর করে মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান ও শিহাবুল ইসলামের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।