পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

এবি পার্টি ১০০ আসনে প্রার্থী ঘোষণা করবে বৃহস্পতিবার

Main Admin
অক্টোবর ১২, ২০২৫ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ১০০ প্রার্থীর তালিকা ঘোষণা করা হবে। একই দিন তোপখানা রোডের ফারইস্ট টাওয়ার মিলনায়তনে মনোনীত প্রার্থীদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের দুজন ভাইস চেয়ারম্যান ও একজন যুগ্ম সাধারণ সম্পাদকের নেতৃত্বে গঠিত প্রার্থী বাছাই কমিটি দীর্ঘ কার্যক্রম শেষ করে ইতিমধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন দিয়েছে। দলের কার্যনির্বাহী কাউন্সিলের সাম্প্রতিক এক সভায় সেই প্রতিবেদন মূল্যায়নের পর প্রথম পর্যায়ে ১০০টি আসনে দলের প্রাথমিক মনোনয়ন চূড়ান্ত করা হয়।

মাসখানেক আগে এবি পার্টির আগ্রহী প্রার্থীদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিল উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী, দল থেকে সর্বোচ্চসংখ্যক আসনে প্রার্থী দেওয়ার নীতিগত সিদ্ধান্ত জানানো হয়। এর ধারাবাহিকতায় প্রাথমিক এই তালিকা ঘোষণা করা হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে যাচাই–বাছাই শেষ হলে নভেম্বরের প্রথম সপ্তাহে পরবর্তী প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে আশা করা যাচ্ছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রথম পর্যায়ে ১০০টি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আগামী বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রার্থীদের এই প্রাথমিক তালিকা ঘোষণা করা হবে। দ্বিতীয় পর্যায়ে যাচাই-বাছাই শেষ হলে আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে পরবর্তী প্রার্থীদের নাম ঘোষণা করার কথা বলছে দলটি।

আজ রোববার এবি পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।