পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

কমিউনিটি ব্যাংক ও সিয়ান গ্লোবালের মধ্যে টেকসই উন্নয়ন অংশীদারত্ব চুক্তি

Md Abu Bakar Siddique
অক্টোবর ১৯, ২০২৫ ১০:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

ক্লাইমেট অ্যান্ড ইএসজি অ্যাস্যুরেন্স নেটওয়ার্ক (CEAN Global)-এর সঙ্গে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এই উদ্যোগের মাধ্যমে ব্যাংকটি গ্রিন ব্যাংকিং, জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা এবং টেকসই অর্থায়নের ক্ষেত্রে নেতৃত্ব আরও সুদৃঢ় করতে যাচ্ছে।

চুক্তির আওতায় সিয়ান গ্লোবাল কমিউনিটি ব্যাংককে- অ্যাস্যুরেন্স, সেকেন্ড-পার্টি ওপিনিয়ন (SPO) এবং ডিজিটাল মেজারমেন্ট, রিপোর্টিং ও ভেরিফিকেশন (MRV) সেবা প্রদান করবে। পাশাপাশি, জলবায়ু ও টেকসই উন্নয়নভিত্তিক কাঠামো প্রণয়ন, কার্বন ফুটপ্রিন্ট মূল্যায়ন এবং ব্যাংককর্মীদের সক্ষমতা বৃদ্ধিতেও সহযোগিতা করবে।

স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং সিয়ান গ্লোবালের প্রেসিডেন্ট অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়া।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, হেড অব সিআরএম হাসি রাণী ব্যাপারী এবং সিয়ান গ্লোবালের অ্যাস্যুরেন্স সার্ভিসেস এর অ্যাডভাইসর ড. অদিতি শামসসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।