পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর গুলি করা সেই ফাহিম গ্রেফতার

Md Abu Bakar Siddique
এপ্রিল ২৯, ২০২৫ ১২:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লা নগরীর পুলিশ লাইন এলাকায় শিক্ষার্থীদের ওপর গুলি চালানো ফাহিমকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৮ এপ্রিল) কুমিল্লা সদর উপজেলার দুর্গাপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ফাহিম কুমিল্লা সদরের দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মো. হুমায়ুন কবিরের ছেলে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৩ আগস্ট নগরীর পুলিশ লাইন এলাকায় সাধারণ শিক্ষার্থীদের ওপর গুলি চালন ফাহিম। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুর্গাপুর এলাকায় ফাহিমকে তার ফুফুর বাসা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় ৫টি মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে ফাহিমকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।