বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

কুয়াকাটায় সমুদ্র ভ্রমণে গিয়ে পথ হারানো ১৪ পর্যটক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৩, ২০২৫ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে হারিয়ে যাওয়া ১৪ পর্যটককে উদ্ধার করেছে নৌ পুলিশ। উদ্ধারকৃত সবাই শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন।

বুধবার (৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে কুয়াকাটা ঘুরতে আসা পর্যটক ডা. গোলাম ইসতিয়াক আবির দম্পতি পরিবারের সবাইকে নিয়ে কুয়াকাটা সৈকত থেকে ফাইবার বোটে সমুদ্রের বুকে জেগে ওঠা চর বিজয় নামক পয়েন্টে ভ্রমণে যান। ভ্রমণ শেষে বিকেল ৪টার দিকে চর বিজয় থেকে কুয়াকাটা সমুদ্র সৈকতে ফেরার সময় ঘন কুয়াশা এবং ইঞ্জিন ত্রুটির কারণে বোটচালক পথ হারিয়ে ফেলেন। এ সময় ডা. গোলাম ইসতিয়াক আবির জরুরি সেবা ৯৯৯ এ কল করে সহযোগিতা চান।

ওই বোটে থাকা ডা. গোলাম ইশতিয়াক আবির বলেন, পরিবার নিয়ে কুয়াকাটা ঘুরতে এসেছিলাম। চর বিজয় থেকে ফেরার পথে আমাদের বোটের ইঞ্জিল বিকল হয়ে যায় এবং গতিপথ হারিয়ে ফেলি। তখন আমি দ্রুত ৯৯৯ ফোন করি। খবর পেয়ে কুয়াকাটা নৌ পুলিশ আমাদেরকে উদ্ধার করে।

এ বিষয় কুয়াকাটা ট্যুরিস্ট বোট মালিক সমিতির সভাপতি কেএম বাচ্চু বলেন, চর বিজয় কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে খুবই নিকটে। তবে ঘন কুয়াশার জন্য পর্যটকরা ভয় পেয়ে গিয়েছিল। মূলত আমাদের বোটের চালক পথ হারায়নি, বোটের ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল। বোটচালক এই সমস্যার কথা আমাদের জানালে আমরা অন্য একটি বোট নিয়ে রওনা দেই কিন্তু এর আগেই তারা আতঙ্কিত হয়ে জরুরি সেবা ৯৯৯ এ কল করে সাহায্য চায়।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. দেলওয়ার হোসেন বলেন, আমাকে জাতীয় জরুরি সেবা থেকে অবগত করলে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাৎক্ষণিকভাবে সঙ্গীয় অফিসার ফোর্সসহ স্পিডবোটযোগে তাদেরকে উদ্ধারের উদ্দেশ্যে রওনা হই। দ্রুত তাদের অবস্থান শনাক্ত করে নিরাপদে কুয়াকাটা সৈকতে নিয়ে আসি ৷ উদ্ধার হওয়া ১৪ জন পর্যটক নিরাপদে ও সুস্থভাবে ফিরে আসায় তারা সংশ্লিষ্টদের আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। বর্তমানে পর্যটকরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।