বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

গ্রোক চ্যাটবটের লাখো আলাপ অনলাইনে ফাঁস

Main Admin
আগস্ট ২৩, ২০২৫ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই–এর তৈরি চ্যাটবট ‘গ্রোক’ সম্প্রতি ব্যাপক আলোচনায় এসেছে। তাৎক্ষণিক অনলাইন অনুসন্ধান ও সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষণের সুবিধার কারণে এর ব্যবহারকারী দ্রুত বেড়েছে। কিন্তু হঠাৎ করেই গ্রোক ব্যবহারকারীদের কয়েক লাখ আলাপচারিতা (কথোপকথন) অনলাইনে ফাঁস হয়ে পড়েছে।ফাঁস হওয়া এসব আলাপ গুগল সার্চ ইঞ্জিনে পাওয়া যাচ্ছে। এতে ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।গ্রোক চ্যাটবটে একটি শেয়ার বাটন রয়েছে। সেটি চাপলে নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে আলাপ শেয়ার করার জন্য একটি লিংক তৈরি হয়। কিন্তু সমস্যা হলো—ওই লিংক শুধু প্রাপকের কাছেই সীমাবদ্ধ থাকেনি, বরং গুগলে ইনডেক্স হয়ে সার্চ ইঞ্জিনে চলে গেছে। গত বৃহস্পতিবার পর্যন্ত গুগলে প্রায় ৩ লাখ ৭০ হাজার গ্রোক চ্যাট পাওয়া গেছে।ফাঁস হওয়া তথ্যে রয়েছে—নিরাপদ পাসওয়ার্ড তৈরির টিপস, ওজন কমানোর খাদ্যতালিকা, জটিল চিকিৎসাবিষয়ক প্রশ্নোত্তরসহ নানা সংবেদনশীল তথ্য। বিশেষজ্ঞরা বলছেন, শেয়ারে সরাসরি ব্যবহারকারীর নাম বা অ্যাকাউন্ট দেখা না গেলেও ব্যক্তিগত তথ্য যেমন অবস্থান, মানসিক স্বাস্থ্য, ব্যবসায়িক বিষয় বা সম্পর্কের তথ্য ফাঁস হতে পারে।

অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক লুক রোশার বলেন, একবার অনলাইনে চলে গেলে এই তথ্য চিরদিন থেকেই যাবে। আর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এথিকস ইন এআই ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ক্যারিসা ভেলিজ মন্তব্য করেছেন, ব্যবহারকারীদের অজ্ঞাতে তাদের তথ্য প্রকাশ হওয়াই সবচেয়ে বড় উদ্বেগের বিষয়।এর আগে এমন ঘটনা চ্যাটজিপিটির ক্ষেত্রেও ঘটেছিল। সমস্যার সমাধানে ওপেনএআই একটি পরীক্ষামূলক সুবিধা বন্ধ করে দিয়েছে। তাদের মতে, এটি ছিল স্বল্পমেয়াদি পরীক্ষা। ব্যবহারকারীদের তথ্য অনিচ্ছাকৃতভাবে প্রকাশের ঝুঁকি থাকায় দ্রুত তা মুছে ফেলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।