বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

চট্টগ্রামে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড আয়োজনে কাজ করবে চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি

Main Admin
জুন ২৬, ২০২৫ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড আয়োজনে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সঙ্গে যৌথভাবে কাজ করবে চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। এ জন্য গতকাল বুধবার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন আসিফ ইকবাল এবং বিডিওএসএনের ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের সমন্বয়ক মাহেরুল আযম কোরেশী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে রোবটিকসের প্রতি আগ্রহ তৈরি, প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের যাচাই কার্যক্রম পরিচালনা করবে চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। এ জন্য চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির ক্যাম্পাসে একটি রোবটিকস লার্নিং সেন্টার স্থাপন করা হবে। সেন্টারটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়ার পর বিদ্যালয়পর্যায়ের শিক্ষার্থীদের মেন্টর হিসেবে গড়ে তোলা হবে। শুধু তাই নয়, ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড-বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক প্রতিযোগিতাগুলো চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে আয়োজন করা হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য ড. এম এম নুরুল আবসার। অনলাইনের মাধ্যমে যুক্ত হন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের এবং ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড, বাংলাদেশের সভাপতি মুনির হাসান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।