পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

চট্টগ্রাম রয়্যালসে বিপিএল মাতাবেন স্টার্লিং-আসালঙ্কা

Md Abu Bakar Siddique
ডিসেম্বর ১৩, ২০২৫ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরকে সামনে রেখে শেষ মুহূর্তে দল গোছাতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। এমনকি নিলামের পর অনেকে বিদেশী ক্রিকেটার দলে টানা হচ্ছে। নতুন করে দুই বিদেশিকে দলভুক্ত করেছে চট্টগ্রাম রয়্যালস।

তারা দলে নিয়েছে আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং ও শ্রীলঙ্কার চারিথ আসালঙ্কাকে। পল স্টার্লিং এর আগেও বিপিএলে খেলেছেন। তিন মৌসুম খেলে ২২ ম্যাচে ১৪৫ দশমিত ৭২ স্ট্রাইক রেটে করেছেন ৪৪৩ রান করেছেন। এছাড়াও পিএসএল, এসএ-২০, আইএলটি-২০, সিপিএলসহ বিশ্বের বিভিন্ন লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। টি-টোয়েন্টিতে ৩৮৪ ম্যাচ খেলা স্টার্লিং ১৪১ দশমিক ৩৭ স্ট্রাইক রেটে করেছেন ৮৯৭৭ রান। ৫৬ ফিফটির সাথে আছে ৩টি সেঞ্চুরিও।

এছাড়াও লঙ্কান ব্যাটার চারিথ আসালঙ্কাকে দলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। আইপিএলে দল পেলেও কখনো মাঠে নামা হয়নি এই তারকা ব্যাটারের। এবারই প্রথম বিপিএলে খেলবেন তিনি। তবে তাকে পুরো সময় পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। কারণ বিপিএলের মাঝেই শ্রীলঙ্কা-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

বিপিএলে চট্টগ্রাম রয়্যালসে বিদেশিদের মধ্যে আরো আছেন আবরার আহমেদ, নিরোশান ডিকভেলা। দেশিদের মধ্যে আছেন নিলামে কোটি টাকার বেশি দাম পাওয়া নাঈম শেখ, মেহেদী হাসান, তানভীর ইসলাম, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়ের মতো ক্রিকেটাররা। আগামী ২৬ ডিসেম্বর সিলেট পর্ব দিয়ে শুরু হচ্ছে এবারেরে টুর্নামেন্ট।

চট্টগ্রাম রয়্যালস স্কোয়াড:

মেহেদী হাসান, তানভীর ইসলাম, আবরার আহমেদ, মোহাম্মদ নাঈম, শরীফুল ইসলাম, আবু হায়দার রনি, মাহমুদুল হাসান জয়, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম, সালমান হোসেন, শুভাগত হোম, জাহিদুজ্জামান সাগর, নিরোশান ডিকভেলা, পল স্টার্লিং, চারিথ আসালঙ্কা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।