বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

চোটে বিগ ব্যাশ থেকে ছিটকে গেলেন অশ্বিন

Main Admin
নভেম্বর ৪, ২০২৫ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

বিগ ব্যাশে নাম লেখালেও চোটের কারণে খেলা হচ্ছে না রবিচন্দ্রন অশ্বিনের। সিডনি থান্ডারের হয়ে বিগব্যাশে অশ্বিনের অভিষেকটাও তাই আটকে গেল। হাঁটুর অস্ত্রোপচারের কারণে ছিটকে গেছেন ভারতের এই কিংবদন্তি স্পিনার।

বিগব্যাশে খেলার সুযোগ হাতছাড়া হওয়ায় ভীষণ মন খারাপ হয়েছে অশ্বিনের। খেলতে পারলে তিনিই হতেন বিগব্যাশে খেলা প্রথম ভারতীয় টেস্ট ক্রিকেটার।

ইনস্টাগ্রামে থান্ডার সমর্থকদের উদ্দেশে একটি চিঠি প্রকাশ করেছেন অশ্বিন। যেখানে তিনি জানিয়েছেন, চেন্নাইয়ে অনুশীলনের সময় হাঁটুতে চোট পেয়েছেন তিনি। সেরে উঠতে তাকে অস্ত্রোপচার করতে হয়েছে। ফলে ডিসেম্বরের ১৪ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত চলা এই টুর্নামেন্টে তিনি খেলতে পারবেন না।

এ বছরে শুরুতে আইপিএল থেকে অবসর নেওয়ায় বিদেশি লিগে খেলার সুযোগ তৈরি হয় অশ্বিনের। তাই বিগব্যাশের পুরো মৌসুমে থান্ডারের হয়ে খেলার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

থান্ডারের বিবৃতিতে অশ্বিন বলেছেন, বিবিএল (বিগব্যাশ লিগ) ১৫ মিস করতে হচ্ছে বলে আমি ভীষণ হতাশ। এখন আমার একমাত্র লক্ষ্য পুনর্বাসন এবং আরও শক্তভাবে ফিরে আসা। থান্ডার পরিবারের ভালোবাসা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ।

অশ্বিনের অনুপস্থিতি পুরো বিগব্যাশের জন্যও বড় ধাক্কা। থান্ডারের সঙ্গে চুক্তির আগে থেকেই তার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ এবং বিবিএল প্রধান অ্যালিস্টার ডবসন।

এখন থান্ডারের সুযোগ আছে অশ্বিনের বিকল্প হিসেবে খেলোয়াড় সই করানোর। যদিও তাদের স্পিন বিভাগ ইতিমধ্যেই বেশ শক্তিশালী। ক্রিস গ্রিন, তানভির সাঙ্গা, পাকিস্তানের শাদাব খান ও টম অ্যান্ড্রুজ রয়েছেন তাদের দলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।