বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ছাত্র শিবিরের কেন্দ্রীয় পরিষদে রাবির ৪ মুখ 

রাবি প্রতিনিধি:
জানুয়ারি ২১, ২০২৫ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ২০২৫ সেশনে কেন্দ্রীয় কার্যকরী পরিষদ গঠিত হয়েছে। এতে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান চার নেতা।
শিবিরের অফিসিয়াল ফেসবুক পেইজে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
নির্বাচিত চার নেতা হলেন রাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সাবেক ছাত্র আজিজুর রহমান আজাদ, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আব্দুল মোহাইমেন, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী মো. সিফাত উল আলম এবং অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী মোস্তাকুর রহমান জাহিদ।
তাদের মধ্যে মোস্তাকুর রহমান জাহিদ রাবি শাখা ছাত্রশিবিরের বর্তমান সভাপতির দায়িত্বে রয়েছেন। এ ছাড়া আব্দুল মোহাইমেন রাবি শাখা ছাত্রশিবিরের সদ্য সাবেক সভাপতি এবং আজিজুর রহমান আজাদ ২০২২ সেশনে রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করেছেন। আর মো. সিফাত উল আলম ছিলেন রাজশাহী মহানগর শিবির সভাপতি।
কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারিয়েটে প্রচার সম্পাদক হিসেবে আজিজুর রহমান আজাদ, শিক্ষা সম্পাদক হিসেবে আব্দুল মোহাইমেন এবং মানবাধিকার সম্পাদক হিসেবে মো. সিফাত উল আলম মনোনীত হয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে রাবি শিবিরের বর্তমান সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “আমরা এটিকে পদ পাওয়া হিসেবে গণ্য করি না, এটিকে আমরা অনেক বড় দায়িত্ব হিসেবে গণ্য করি এবং জিম্মাদারি রক্ষা করা কঠিন মনে করি। আল্লাহ যেন আমাদের এই দায়িত্বকে সহজ করে দেন।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।