পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ছায়ানটে বসছে লোকসংগীতের সন্ধ্যা

Md Abu Bakar Siddique
নভেম্বর ২০, ২০২৫ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

সাংস্কৃতিক সংগঠন ছায়ানট আয়োজন করছে বিশেষ লোকসংগীত অনুষ্ঠান। অনুষ্ঠানটি হবে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায়, ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনের মিলনায়তনে।

ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা গণমাধ্যমকে জানান, এবারের আয়োজন উৎসর্গ করা হয়েছে লালন সাঁইজিকে। অনুষ্ঠানে পরিবেশন করা হবে লালন সাঁই, মনমোহন দত্ত ছাড়াও গীতিকবি কামাল পাশা, জসীম উদ্দীন ও নীলকমল মিশ্রের গান।

বারবারের মতো এই অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। পাশাপাশি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে ছায়ানটের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল থেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।