পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

 ছুটিতে গেলেন ফিল সিমন্স

Sun this Ja ham
জানুয়ারি ২৯, ২০২৬ ১১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

নিরাপত্তা ইস্যুর কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে না বাংলাদেশ দল। এ বিষয়ে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে আপত্তি জানিয়ে আগেই আইসিসিকে চিঠি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ভেন্যু পরিবর্তনের সেই আবেদন প্রত্যাখ্যান করে আইসিসি। পরবর্তীতে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়।

এর ধারাবাহিকতায় বিশ্বকাপ কাভার করার জন্য বাংলাদেশের সাংবাদিকদের অ্যাক্রেডিটেশনও বাতিল করে আইসিসি। ফলে আগামী এক মাসেরও বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকতে হচ্ছে বাংলাদেশকে।

এদিকে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে দেশে। নির্বাচনকে ঘিরে সারাদেশে চলছে ব্যাপক প্রস্তুতি। এই সময়ে মাঠে ক্রিকেট ফেরার সম্ভাবনাও ক্ষীণ। নির্বাচনের পর বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) দিয়ে ঘরোয়া ক্রিকেট ফেরার কথা রয়েছে।

বিশ্বকাপ শেষে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। সূচি অনুযায়ী ৯ মার্চ ঢাকায় পা রাখবে তারা। এরপর ১২, ১৪ ও ১৬ মার্চ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। সিরিজ শেষে ১৭ মার্চ বাংলাদেশ ছাড়বে পাকিস্তান দল।

বিশ্বকাপে অংশ না নেওয়ায় সামনে বেশ দীর্ঘ অবসর পাচ্ছেন টাইগার ক্রিকেটাররা। এই সময়ের মধ্যেই গতকাল বাংলাদেশ ছেড়েছেন জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স। ক্রিকবাজকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘আমার মনে হয় জাতীয় নির্বাচনের পর বিসিএল শুরু হবে। ততদিনে ক্রিকেট মাঠে ফিরবে বলে আমি আশাবাদী।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।