পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

জঙ্গি ছিনতাই মামলার তিন আসামি কারাগারে

Md Abu Bakar Siddique
ডিসেম্বর ১০, ২০২৫ ১০:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনতাইয়ের ঘটনায় কোতোয়ালি থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন, আব্দুস সবুর ওরফে রাজু, খাইরুল ইসলাম ওরফে জামিল এবং আরাফাত রহমান। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী জায়েদুর রহমান জানান, এ আসামিরা মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পান। গত ৩০ সেপ্টেম্বর মামলার দিন ধার্য ছিল। তবে ওইদিন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এজন্য জামিন বাতিল করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

তিনি বলেন, ‘এ তিন আসামি অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছে। গত ৩ ডিসেম্বর ধার্য তারিখে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করি। আদালত আসামিদের উপস্থিতিতে আজকে শুনানির দিন ধার্য করেন। আজ আসামিদের আদালতে হাজির করা হয়। তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।’

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২২ সালের ২০ নভেম্বর মোহাম্মদপুর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধ আইনের একটি মামলায় ঢাকার সন্ত্রাসবিরোধ ট্রাইব্যুনালের তৎকালীন বিচারক মজিবুর রহমানের আদালতে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ছিল। মামলায় আসামির সংখ্যা ২০ জন। তাদের মধ্যে দুই আসামি জামিনে ছিলেন। তারা আদালতে হাজির হন। ৬ আসামি শুরু থেকে পলাতক। অপর ১২ আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। ওইদিন ২০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। এরপর দুপুর সোয়া ১২টার দিকে আসামিদের আদালত থেকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হচ্ছিল। ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মেইন গেটে এলে হঠাৎ করে কয়েকজন দুর্বৃত্ত পুলিশের চোখে স্পে নিক্ষেপ করে দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আবু সিদ্দিক সোহেল ও মইনুল হাসান শামীমকে ছিনিয়ে নিয়েও যায় তারা।

এ ঘটনায় রাতেই ২০ জঙ্গিকে আসামি করে মামলা করেন আদালতের প্রসিকিউশন বিভাগের পুলিশ পরিদর্শক জুলহাস উদ্দিন আকন্দ। এখন পর্যন্ত মামলাটিতে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।