বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

জনতার হাতে আটক যুবলীগ নেতাকে পুলিশে সোপর্দ

Main Admin
মে ১, ২০২৫ ১২:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালী সদরে বিএডিসির গুদামরক্ষক ও যুবলীগ নেতা মিরাজ হোসেন শান্তকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩০ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার (ওসি) মো.কামরুল ইসলাম। তিনি বলেন, গতকাল রাত পৌনে ৯টার দিকে মাইজদীর সরকারি আবাসিক এলাকার সামনে স্থানীয়রা তাকে আটক করে। পরে তাকে আটক করে একই দিন রাতে লক্ষীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতার শান্ত লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা যুবলীগের সদস্য এবং ওই এলাকার মো. শাহজাহানের ছেলে। তিনি নোয়াখালীতে বিএডিসির গুদামরক্ষক ছিলেন।

স্থানীয়রা জানায়, শান্ত লক্ষ্মীপুরে যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার সাথে জড়িত থাকার অভিযোগ ছিল। এছাড়া জেলার বিভিন্ন থানায় তার সহযোগিতায় ও ইন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার হামলার ঘটনা ঘটে। নোয়াখালীতে সাংবাদিকের ওপর হামলার মামলারও আসামি ছিলেন শান্ত। আওয়ামী রাজনীতিতে জড়িত থাকায় চাকরিতে সরকারি নিয়মনীতির কোন তোয়াক্কা করতেন না তিনি।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিকে তাকে আটক করে থানায় আান হয়। পরে রাতেই তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরকসহ অন্যান্য ধারায় তিনটি মামলা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।