পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করতে হবে

Md Abu Bakar Siddique
অক্টোবর ১, ২০২৫ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে নাশকতার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। তিনি বলেছেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করতে হবে। এদেশের মানুষ বারবার ষড়যন্ত্রের জাল ছিন্ন করেছে, এবারও সফল হতে দেব না।গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিভিন্ন সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

সেলিমুজ্জামান সেলিম আরও বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে একটি পরাজিত শক্তি নাশকতার পরিকল্পনা করেছিল। কিন্তু অতীতের মতো এবারও তা ব্যর্থ হয়েছে। দেশবাসী ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র প্রতিহত করেছে। ষড়যন্ত্র আছে, চক্রান্ত আছে, কিন্তু সব ধর্ম-বর্ণের মানুষের মিলনই তা ব্যর্থ করেছে।এ সময় মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সাগর মজুমদার, যুবদলের কেন্দ্রীয় সাবেক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।