পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

জীবনের শেষ সিনেমা সম্পর্কে ইঙ্গিত দিলেন শাহরুখ খান

Main Admin
ফেব্রুয়ারি ২০, ২০২৪ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

শাহরুখ খান অভিনীত ‘জিরো’ সিনেমা ২০১৮ সালের শেষে মুক্তি পায়। এটি বক্স অফিসে মুখু থুবড়ে পড়েছিল। সেই থেকে পরপর কয়েকটি সিনেমা ব্যর্থ হয়। এর উপরে মহামারি ও লকডাউনের প্রভাব শাহরুখকে পিছিয়ে দিয়েছে। এসব কারণে প্রায় সব মিলিয়ে প্রায় চার বছর বড়পর্দা থেকে দুরে ছিলেন শাহরুখ খান।

২০২৩ সালের জানুয়ারি মাসে বলিউড বাদশা যে স্বরূপে প্রত্যাবর্তন করেছেন। ২৫ জানয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘পাঠান’। গত বছরের প্রথম সিনেমাই সুপারহিট হয়। ভারতসহ পুরো দুনিয়ায় বক্স অফিসে প্রায় ১১০০ কোটি রুপির ব্যবসা করেছিল এ সিনেমা। ‘পাঠান’ ঝড় থামতে না থামতেই ‘জওয়ান’সিনেমায় মজেছিলেন ভক্ত-অনুরাগীরা। সেপ্টেম্বরে ‘জাওয়ান’ আলোড়ন তোলার পর বছরের শেষ বড়দিনের মৌসমেু ‘ডাঙ্কি’র মুক্তি পায়। একই বছরে পরপর তিনটি হিট সিনেমা- ভাবা যায়! নতুন বছরে কী পরিকল্পনা বাদশার? এ বছর কি একটিও সিনেমা মক্তি পাবে না শাহরুখের? না কি হিটের হ্যাটট্রিক করেই নেবেন অবসর তিনি!

এখন এ আলোচনাই চলছে শাহরুখ ভক্তদের মাঝে। সম্প্রতি দুবাইতে ওয়ার্ল্ড গভমেন্ট সামিটে বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন শাহরুখ। সেখানেই তার চলচ্চিত্র ক্যারিয়ারের উত্থান-পতন নিয়ে কথা বলেছেন। তার জীবনদর্শন নিয়ে কথা বলেছেন। এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, গত বছরের তার হিট সিনেমা হ্যাটট্রিকের পর এবার কি অবসর নেবেন তিনি? এমন প্রশ্ন ওঠার অবশ্য সঙ্গত কারণও রয়েছে। কেননা নতুন বছরে এখনো তার কোনো সিনেমার কথা শোনা যাচ্ছে না। দুবাইয়ের অনষ্ঠানে শাহরুখ খান জানান, আরও ৩০ বছর হেসে খেলে অভিনয় করবেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।