পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

জীববিজ্ঞান: প্রাণী শ্রেণিবিন্যাস প্রশ্ন

Md Abu Bakar Siddique
নভেম্বর ১৫, ২০২৫ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

প্রথম অধ্যায় : প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস

(গত ৫ নভেম্বর প্রকাশের পর)

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩০। কর্ডাটা পর্বভুক্ত প্রাণীর দেহে-
i. জীবনের কোনো না কোনো দশায় নটোকর্ড থাকে
ii. গলবিলীয় ফুলকা রন্ধ্র বিদ্যমান
iii. অপ্রকৃত সিলোম থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii      (খ) i ও iii
(গ) ii ও iii     (ঘ) i, ii ও iii

৩১। কর্ডাটা পর্বভুক্ত প্রাণীদের ক্ষেত্রে এন্ডোস্টাইল কোন গ্রন্থিতে রূপান্তরিত হয়?
(ক) থাইমাস               (খ) থাইরয়েড
(গ) প্যারাথাইরয়েড     (ঘ) পিটুইটারি

আরও দেখুন
সংবাদপত্র
ঢাকায়
খবরের কাগজ
ঢাকা
ঢাকায়

নিচের চিত্রটি লক্ষ্য করে ৩২ ও ৩৩ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

৩২। Q চিহ্নিত অংশটি ভ্রূণীয় স্তরের কোন অংশ থেকে সৃষ্টি হয়?
(ক) এপিমিয়ার        (খ) মেসোমিয়ার
(গ) হাইপোমিয়ার     (ঘ) এন্ডোমিয়ার

৩৩। P চিহ্নিত অংশটি থেকে Vertebrata উপপর্বের পূর্ণাঙ্গ প্রাণীতে পরিবর্তিত হয়-
i. মেরুদণ্ড     ii. মস্তিষ্ক
iii. সুষুম্নাকাণ্ড
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii      (খ) i ও iii
(গ) ii ও iii     (ঘ) i, ii ও iii

৩৪। স্নায়ুরজ্জু পরিবর্তিত হয়ে নিচের কোনটি গঠন করে?

(ক) মস্তিষ্ক      (খ) সুষুম্নাকাণ্ড
(গ) গলবিল     (ঘ) মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড

৩৫। ইউরোকর্ডাটা উপপর্বের প্রাণীতে-
i. লার্ভা দশায় শুধু লেজে নটোকর্ড থাকে
ii. দেহ টিউনিক নামক আচ্ছাদনে আবৃত
iii. দেহের অঙ্কীয় দেশে ওরাল হুড থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii       (খ) i ও iii
(গ) ii ও iii      (ঘ) i, ii ও iii

৩৬। ইউরোকর্ডাটা উপপর্বের বৈশিষ্ট্য হলো-
i. এদের দেহ টিউনিক দিয়ে আবৃত
ii. এদের পরিণত প্রাণীরা নিশ্চল
iii. এদের আজীবন নটোকর্ড বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii      (খ) i ও iii
(গ) ii ও iii     (ঘ) i, ii ও iii

৩৭। ইউরোকার্ডাটা উপপর্বের বৈশিষ্ট্য নিচের কোনটি?
(ক) এদের প্রতীক রূপান্তর ঘটে
(খ) এদের ওরালহুড বিদ্যমান
(গ) এদের রেচন অঙ্গ মালপিজিয়ান নালিকা
(ঘ) এদের প্যারাপোডিয়া বিদ্যমান

৩৮। নিচের কোন শ্রেণির প্রাণীতে/কোন প্রাণীর প্রতীক রূপান্তর ঘটে?
(ক) Ascidiaceae /Ascidia mentula
(খ) Myxini
(গ) Petromyzontida
(ঘ) Actinopterygii

আরও দেখুন
ঢাকায়
খবরের কাগজ
ঢাকা
সংবাদপত্র
ঢাকায়

৩৯। কোন উপপর্বভুক্ত প্রাণীদের দেহের সম্মুখপ্রান্তে ওরাল হুড ও ওরাল সিরি বিদ্যমান?
(ক) Urochordata
(খ) Cephalochordata
(গ) Vertebrata
(ঘ) Gnathostomata

৪০। Cephalochordata উপপর্বের বৈশিষ্ট্য নিচের কোনটি?
(ক) এদের দেহ টিউনিক নামক আবরণে আবৃত
(খ) এদের প্রতীকে রূপান্তর দেখা যায়
(গ) এদের ‘>’ আকারের মায়োটোম পেশি থাকে
(ঘ) এদের অ্যামোসিট লার্ভা দশা দেখা যায়

৪১। কোন প্রাণীতে ৭ জোড়া গলবিলীয় ফুলকারন্ধ্র পাওয়া যায়?
(ক) Myxine glutinosa
(খ) Petromyzon marinus
(গ) Scoliodon laticaudus
(ঘ) Channa punctatus

৪২। নিচের কোন প্রাণীর পরিপাকতন্ত্রে পাকস্থলী থাকে না?

(ক) Petromyzon
(খ) Labeo
(গ) Plesiobatis
(ঘ) Eusphyrna

উত্তর: ৩০. ক, ৩১. খ, ৩২. খ, ৩৩. গ, ৩৪. ঘ, ৩৫. ক, ৩৬. ক, ৩৭. ক, ৩৮. ক, ৩৯. খ, ৪০. গ, ৪১. খ, ৪২. ক।

লেখক :  সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।