বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

জোট হলেও নিজ প্রতীকে ভোট: হাইকোর্ট

Main Admin
ডিসেম্বর ১৩, ২০২৫ ৯:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশগ্রহণ করলেও স্ব-স্ব দলীয় প্রতীকেই ভোট করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।এর ফলে নির্বাচনী জোট গড়লেও প্রতিটি দলকে নিজ নিজ দলীয় প্রতীকেই নির্বাচন করতে হবে। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, যার সঙ্গে ছিলেন ব্যারিস্টার সাহেদুল আজম।

গত ২৬ নভেম্বর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশগ্রহণ করলেও স্ব-স্ব দলীয় প্রতীকে ভোট দেয়ার বিধান চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়। রিটে দাবি করা হয়, নির্বাচনে নিবন্ধিত একাধিক দল জোটভুক্ত হলেও ভোট দিতে হবে নিজ নিজ দলের প্রতীকে এবং সেই হিসেবে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) বাতিল করার আবেদন করা হয়।

জোট করলেও নিজ দলীয় প্রতীকেই ভোট করতে হবে : হাইকোর্ট

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ববি হাজ্জাজের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর মহাসচিব মোমিনুল ইসলাম রিটটি দায়ের করেন। প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়।এর আগে, ৩ নভেম্বর সরকার নির্বাচনে নিবন্ধিত একাধিক দল জোটভুক্ত হলেও নিজ নিজ দলের প্রতীকে ভোট দেয়ার বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ জারি করেছিল।উল্লেখ্য, অতীতে নির্বাচনী জোট গঠনের পর জাতীয় নির্বাচনে বেশিরভাগ ক্ষেত্রে জোটের নেতৃত্বে থাকা দলের প্রতীক ব্যবহার করেই ছোট দলগুলো ভোটে অংশগ্রহণ করেছে, যদিও কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রমও দেখা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।