পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ বাঁচা-মরার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ‘এ’

Md Abu Bakar Siddique
আগস্ট ২১, ২০২৫ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

অস্ট্রেলিয়ার ডারউইনে চলমান টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাঁচা-মরার ম্যাচে আজ (বৃহস্পতিবার) মাঠে নেমেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিপক্ষ মেলবোর্ন স্টারস একাডেমি। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে টস ভাগ্য সহায় হয়নি নুরুল হাসান সোহানদের। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামছে বাংলাদেশ।

সিরিজে নিজেদের পঞ্চম ম্যাচ এটি। এখন পর্যন্ত চার ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশ ‘এ’। সেমিফাইনালে যেতে হলে আজকের ম্যাচসহ পরের ম্যাচ অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষেও জয় পেতে হবে সোহানদের।

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, লিগ পর্বে ৬টি করে ম্যাচ খেলছে প্রতিটি দল। এরপর পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল পাবে সেমিফাইনালের টিকিট। প্রথম সেমিতে মুখোমুখি হবে ১ ও ৪ নম্বর দল এবং দ্বিতীয় সেমিতে ২ ও ৩ নম্বর দল। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৪ আগস্ট।

উল্লেখ্য, ২০২৪ সালের আসরে ফাইনালে উঠেছিল বাংলাদেশ ‘এ’ দল। তবে শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হয়নি, ৩২ রানে হেরে গিয়েছিল অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির কাছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।