পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

Main Admin
এপ্রিল ২৭, ২০২৬ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পাওয়ার পর এবার টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস।

এই ম্যাচে চোটের কারণে নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক টম ল্যাথাম একাদশে নেই। তার অনুপস্থিতিতে টস করতে আসেন নিক কেলি, যিনি এ ম্যাচে দলকে নেতৃত্ব দিচ্ছেন। অন্যদিকে বাংলাদেশ তিন পেসার ও দুই স্পিনার নিয়ে ভারসাম্যপূর্ণ একাদশ গড়েছে। পেস আক্রমণে রয়েছেন তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম ও রিপন মন্ডল। স্পিন বিভাগে আছেন মেহেদী হাসান ও লেগ স্পিনার রিশাদ হোসেন।

বাংলাদেশ একাদশ:
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, শরীফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ:
টিম রবিনসন, কেটেন ক্লার্ক, ডেন ক্লিভার (উইকেটরক্ষক), নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, ম্যাথু ফিশার, বেন লিস্টার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।