বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

টানা দুই হারে তলানিতে বাংলাদেশ, ভারতের বিপক্ষে শেষ ম্যাচ

Main Admin
সেপ্টেম্বর ৩, ২০২৬ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

সাফ অ-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পর এএফসি অ-২০ এশিয়া কাপে খেলার স্বপ্ন দেখেছিল বাংলাদেশের লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু উজবেকিস্তানে বাছাইপর্বে টানা দুই ম্যাচে হেরে সেই স্বপ্ন এখন অনেকটাই শেষ হওয়ার পথে।

উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিত গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ০-৩ গোলে হেরেছে সিরিয়ার কাছে। এই হারে দুই ম্যাচ শেষে কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি বাংলাদেশ। দলটির অবস্থান এখন গ্রুপের সবার নিচে।

সিরিয়া নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ১-০ গোলের ব্যবধানে হেরেছিল। আজ বাংলাদেশকে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে দলটি গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়ার দৌড়ে এসেছে।

বাছাইপর্বে আট গ্রুপের আট চ্যাম্পিয়ন এবং সেরা সাত রানার্সআপ আগামী বছর চূড়ান্তপর্বে খেলবে। আজ ঘণ্টা দুয়েক পর ভারত ও উজবেকিস্তানের ম্যাচ ড্র হলে বাংলাদেশ এক ম্যাচ আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। কারণ, তখন ভারত ও উজবেকিস্তানের পয়েন্ট হবে ৪ করে। বাংলাদেশ শেষ ম্যাচে জিতলেও রানার্সআপ হওয়ার সুযোগ থাকবে না।

সিরিয়ার বিপক্ষে প্রথমার্ধের প্রায় পুরো সময় লড়াই করেছে বাংলাদেশ। তবে ৪৪তম মিনিট ও প্রথমার্ধের ইনজুরি সময়ে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সিরিয়া। দুই গোলই হয়েছে বাংলাদেশের রক্ষণভাগের ভুলে।

প্রথম গোলে সিরিয়ার ফরোয়ার্ড উড়ন্ত বল ব্যাকহিল করে সতীর্থকে দেন। তাঁকে মার্ক করতে পারেননি বাংলাদেশের ডিফেন্ডাররা। দুই মিনিট পর বক্সের অন্য প্রান্তে দূরপাল্লার শট থেকে দ্বিতীয় গোল পায় সিরিয়া। দুই গোলেই গোলকিপার দুই দিকে ঝাঁপালেও বল জালে যাওয়া ঠেকাতে পারেননি।

দুই গোলে পিছিয়ে থেকেই ড্রেসিংরুমে ফেরে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও খেলায় ফিরতে পারেনি দলটি। সিরিয়ার ফুটবলাররা বেশির ভাগ সময় বাংলাদেশের অর্ধেই বল নিয়ে খেলেছেন। বাংলাদেশ তেমন কোনো উল্লেখযোগ্য আক্রমণ করতে পারেনি।

উল্টো ম্যাচের ৮৯তম মিনিটে আরও একটি গোল হজম করে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৩-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় লাল-সবুজের প্রতিনিধিদের।

আগামী ৬ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।