পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

টেইজানি রেইনডার্সকে দলে ভেড়াল সিটি

Md Abu Bakar Siddique
জুন ৫, ২০২৫ ১০:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

ডাচ মিডফিল্ডার টেইজানি রেইনডার্সকে এসি মিলান থেকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার সিটি। গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে এটাই সিটির প্রথম বড় চুক্তি।

২৬ বছর বয়সী এই মিডফিল্ডারের জন্য প্রিমিয়ার লিগের গত মৌসুমের চ্যাম্পিয়নরা ৫৫ মিলিয়ন ইউরো ব্যয় করেছে। পাঁচ বছরের মেয়াদের সাথে আরো এক বছর চুক্তি বাড়ানোর শর্ত রয়েছে।

যুক্তরাষ্ট্রে আগামী ১৪ জুন থেকে অনুষ্ঠেয় ফিফা ক্লাব বিশ্বকাপের আগেই নেদারল্যান্ডের এই তারকার সাথে চুক্তির সব কার্যাদি সম্পন্ন করতে চায় সিটিজেনরা। ২০২৩ সালে এজেড আলকমার থেকে এসি মিলানে যোগ দিয়েছিলেন রেইনডার্স।

২০২৫/২৫ মৌসুমে ইতালিয়ান ক্লাবটির হয়ে করেছেন ১৫ গোল। কেভিন ডি ব্রুইনার বিদায়ের পর পেপ গার্দিওলার দলের মধ্যমাঠে রেইনডার্স গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন।

অভিজ্ঞ বেলজিয়ান তারকা গার্দিওলা ক্লাব বিশ্বকাপে সিটির হয়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। সিরি-এ চ্যাম্পিয়ন নাপোলিতে ডি ব্রুইনার যোগ দেবার ব্যপারে জোড় গুঞ্জন রয়েছে। এচিলিস অস্ত্রোপচারের কারনে টুর্নামেন্ট থেকে ইতোমধ্যেই ছিটকে পড়েছেন মিডফিল্ডার মাতেও কোভাচিচ।

পেপ গার্দিওলার দল হতাশাজনক একটি মৌসুম কাটিয়ে ক্লাব বিশ্বকাপে খেলতে নামবে। প্রিমিয়ার লিগে তৃতীয় হওয়া সিটি আট বছরের মধ্যে প্রথম কোন শিরোপা ছাড়াই মৌসুম শেষ করেছে।

গত সপ্তাহে সিটি চেয়ারম্যান খালদুন আল মুবারক স্বীকার করেছেন ট্রান্সফার মার্কেটে সম্ভবত এবার তার ক্লাব বেশ আগ্রাসী ভূমিকা পালন করবে। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে ৩২ দলের বর্ধিত কলেবরের ক্লাব বিশ্বকাপে গার্দিওলার দল অংশ নিতে যাচ্ছে। দুই বছর আগে সৌদি আরবের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল সিটিজেনরা।

আগামী ১৮ জুন ফিলডেলফিয়ায় মরোক্কান ক্লাব ওয়াইদাদ ক্যাসাব্ল্যাঙ্কার বিপক্ষে সিটি ক্লাব বিশ্বকাপের মিশন শুরু করবে। ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর জন্য এবার ট্রান্সফার উইন্ডোর সময়সীমা ১০ জুন করা হয়েছে। (বাসস)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।