পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

টেইলর সুইফট গ্র্যামি মনোনয়ন বঞ্চিত

Md Abu Bakar Siddique
নভেম্বর ১০, ২০২৫ ১:০৪ অপরাহ্ণ
Link Copied!

যার গান শোনার জন্য দর্শকের চাপে শহরের নিরাপত্তা বলয় প্রায় ভেঙে পড়ে, যাকে এক ঝলক দেখার জন্য কনসার্টের মাঠে জায়গা না পেয়ে ভক্ত অনুরাগীরা পাহাড় বেয়ে ওঠে, সেই টেইলর সুইফট এবার গ্র্যামির মনোনয়ন থেকে বাদ পড়ে স্তম্ভিত করে দিয়েছেন অনেককে।

বিশ্ব সংগীতের সবচেয়ে মর্যাদাকর গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৮তম আসরের মনোনয়নের তালিকায় নাম নেই ‘দ্য ইরাস ট্যুর’ দিয়ে নিজেকে ঐতিহাসিক করে তোলা যুক্তরাষ্ট্রের এই গায়িকার। পেইজ সিক্স লিখেছে, ১৪ বারের গ্র্যামি জয়ী সুইফটের ক্যারিয়ারে এমনটি ঘটল ২০০৬ সালের পর। গেল বছর সুইফটের ‘টিটিপিডি’ অ্যালবামটি পুরস্কারের জন্য ছয় শাখায় মনোনয়ন পেয়েছিল। তবে পুরস্কার ছাড়াই সেবার বাড়ি ফিরতে হয়েছিল গায়িকাকে।

তারও আগেরবার ‘মিডনাইটস’ অ্যাালবামের জন্য বছরের সেরা অ্যালবাম এবং সেরা পপ ভোকাল অ্যালবামের দুটি পুরস্কার জেতেন সুইফট। এবারের দুর্ঘটনার মূল কারণ হল সুইফটের দ্বাদশ অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ মুক্তির সময়কাল।

এই অ্যালবাম প্রকাশ হয়েছে গত অক্টোবরে। ততদিনে এবারের ৬৮তম আসরের মনোনয়নের সময়সীমা পেরিয়ে গেছে। ২০২৪ সালের ৩১ অগাস্ট থেকে চলতি বছরের ৩০ অগাস্টের মধ্যে প্রকাশিত গান কিংবা অ্যালবামগুলো ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছে।

তবে ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ ২০২৭ সালের গ্র্যামিতে মনোনীত হবে বলে স্বাভাবিকভাবেই ধারণা করা যায়। এর মধ্য দিয়ে ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ বিভাগে অষ্টমবারের মতো মনোনয়ন পেতে পারেন সুইফট।

আগামী বছরের ১ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারেনাতে অনুষ্ঠিত হবে এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডস। অনুষ্ঠানের সঞ্চালকের নাম এখনো ঘোষণা করা হয়নি।
অনুষ্ঠানে সুইফট থাকবেন কী না তাও নিশ্চিত নয়। কেউ কেউ বলছেন, এমনও হতে পারে অনুষ্ঠান সঞ্চালনার ভার সুইফট নিলেও নিতে পারেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।