বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ডি ককের সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকা ২৭০

Main Admin
ডিসেম্বর ৬, ২০২৫ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

কুইন্টন ডি ককের দৃষ্টিনন্দন সেঞ্চুরির পরও বড় স্কোর গড়তে ব্যর্থ হয়েছে দক্ষিণ আফ্রিকা। বিশাখাপাটনামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করে প্রোটিয়ারা থেমেছে ২৭০ রানে। ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুল অবশেষে টস জয়ের সৌভাগ্যের দেখা পেলে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান প্রোটিয়াদের। দলীয় ১ রানেই সফরকারী দল হারিয়ে ফেলে রিয়ান রিকেলটনকে। তবে ১১৩ রানের দারুণ জুটিতে দলকে ম্যাচে ফেরান টেম্বা বাভুমা ও কুইন্টন ডি কক। অধিনায়ক বাভুমা ৬৭ বলে ৪৮ রান করে বিদায় নিলে দ্বিতীয় উইকেট জুটি ভাঙে। এরপর ম্যাথু ব্রিজকে ২৪, ডিওয়াল্ড ব্রেভিস ২৯ রান করলে তাদের সঙ্গ কাজে লাগিয়ে সেঞ্চুরি তুলে নেন ডি কক।

ঝড়ো সেঞ্চুরির দিনে ৮৯ বলে তিনি করেন ১০৬ রান, হাঁকান আটটি চার ও ছয়টি ছক্কা। এছাড়া ২৯ বলে ২০ রান করে অপরাজিত থাকেন কেশব মহারাজ। ৪৭.৫ ওভারে ২৭০ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা।ভারতের পক্ষে প্রসিধ কৃষ্ণ ও কুলদীপ যাদব দুজনই পেয়েছেন চারটি করে উইকেট। একটি করে উইকেট পেয়েছেন আর্শদীপ সিং ও রবীন্দ্র জাদেজা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।