পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

দিলীপ আগরওয়ালার স্ত্রী সবিতার জমি-দোকান জব্দ

Sun this Ja ham
জানুয়ারি ৬, ২০২৬ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য উপ-কমিটির সদস্য, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালার স্ত্রী সবিতা আগরওয়ালার জমি ও দোকান জব্দ করার আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

জব্দ হওয়া সম্পত্তির মধ্যে রয়েছে- চুয়াডাঙ্গা জেলায় ০.১১৪৭ একর ও ০.৩২৫ একর জমি, রাজশাহী জেলার বোয়ালিয়ায় থিম ওমর প্লাজায় নির্মাণাধীন মার্কেটে দোকান ও জমি, ঢাকা সিটি, রমনা থানার অন্তর্গত সিদ্ধেশ্বরী মৌজায় ২৩৯.৩৭ বর্গফুটের বাণিজ্যিক স্পেস।

আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য  নিশ্চিত করেছেন।

দুদকের দাখিল করা আবেদনে বলা হয়েছে, ‘অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের স অসঙ্গতিপূর্ণ ৪৫ কোটি ৭০ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগদখল রাখার অভিযোগ এবং নিজ ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ৮টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২১৩ কোটি ২৮ লাখ টাকার অস্বাভাবিক লেনদেন করার অভিযোগে সবিতা আগরওয়ালার (৫১) বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার তদন্তে কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।’

তদন্তকালে রেকর্ডপত্র বা তথ্যাদি পর্যালোচনায় দেখা গেছে, আসামির নামে ও তার স্বার্থ সংশ্লিষ্টরা স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন।

মামলা নিষ্পত্তির পূর্বে সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে ক্ষতির কারণ সৃষ্টি হয়। এমতাবস্থায় উক্ত সম্পদ জব্দ করা আবশ্যক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।