বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

দুইজন ইউটিউব খুলে সাংবাদিক সেজে চাঁদাবাজি করেই যাচ্ছে : ইলিয়াস

Main Admin
আগস্ট ২৪, ২০২৫ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

দুই ব্যক্তির বিরুদ্ধে ইঙ্গিত করে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন বলেছেন, এরা ফেসবুক-ইউটিউব খুলে হেড অব নিউজ সেজে নিজেদের সাংবাদিক দাবি করেই যাচ্ছে, তারপরেও কেউ তাদের সাংবাদিক বলে না। ৫ বছর আগে চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়েছিল আমার কাছে। তারপর দুই চাঁদাবাজ ক্ষমা চেয়েছিল, কিন্তু কিছুদিন পরেই আবার চাঁদাবাজি শুরু করে। এখনো প্রতিনিয়ত চাঁদাবাজি করে যাচ্ছে।আজ রবিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব কথা বলেন। ওই পোস্টে একটি ভিডিও কমেন্ট আকারে দেন ইলিয়াস।পোস্টে তিনি বলেন, “আমি সারাদিনেও একবার বলি না আমি সাংবাদিক, কারণ আমি বললেও মানুষ জানে, না বললেও মানুষ জানে। শুধু সাংবাদিক না, আল্লাহর রহমতে ২০১২ সালে দেশসেরা অনুসন্ধানী সাংবাদিকতার পুরস্কারটিও আমার। কিন্তু এরা ফেসবুক-ইউটিউব খুলে হেড অব নিউজ সেজে নিজেদের সাংবাদিক দাবি করেই যাচ্ছে, তারপরও কেউ তাদের সাংবাদিক বলে না। কী একটা অবস্থা।”ইলিয়াস হোসাইন বলেন, “আজ থেকে ৫ বছর আগে চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়েছিল আমার কাছে। তারপর দুই চাঁদাবাজ ক্ষমা চেয়েছিল, কিন্তু কিছুদিন পরেই আবার চাঁদাবাজি শুরু করে। এখনো প্রতিনিয়ত চাঁদাবাজি করে যাচ্ছে। বিভিন্ন ব্যবসায়ী, রাজনীতিবিদদের ব্ল্যাকমেইল করে লাখ লাখ ডলারের মালিক হয়ে গিয়েছে। আমেরিকায় ২-৩ বাড়ির মালিক হয়ে গিয়েছে। দুদিন পরপর বিদেশ ট্যুর দেয়, আবার তারাই নীতিবাক্য বলে!! আমি এসব চোর-ছ্যাঁচড় নিয়ে কথা না বললেও এরা প্রতিদিনই আমার বিরুদ্ধে বলেই যাচ্ছে।”

কমেন্টে জুড়ে দেওয়া ভিডিওর কথা তুলে ধরে তিনি লেখেন, “যাই হোক, এই ভিডিওটা খুঁজে পাচ্ছিলাম না, আজকে রফিক আমাকে নিয়ে চাঁদাবাজের একটি ভিডিও দেখে রাগে এটা খুঁজে বের করেছে। ভিডিওটা দেখলেই বুঝবেন এরা কত পবিত্র চাঁদাবাজ।”

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।